ইরানের সঙ্গে সংঘাতের বিষয়ে ইসরায়েল ভীত-সন্ত্রস্ত: ইসরায়েলি পত্রিকা
পার্সটুডে- ইহুদিবাদী ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় ইরানের সাথে যুদ্ধে বিপুল অংকের অর্থ খরচ সম্পর্কে সতর্ক করেছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিয়ুথ আহরোনোথ স্বীকার করেছে, ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় ইরানের সাথে সামরিক সংঘাতের বিষয়ে ভীত-সন্ত্রস্ত, কারণ এই সংঘাতের ফলে তেল আবিবের কয়েক বিলিয়ন শেকেল (ইসরায়েলি মুদ্রা) ক্ষতি হবে।
পার্সটুডে আরও জানিয়েছে, ইয়েদিয়ুথ আহরোনোথ লিখেছে- ইরানের সাথে সামরিক সংঘাতের ফলে দুই বছরের গাজা যুদ্ধের পর টানা তৃতীয় বছরের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কল্যাণ এবং অবকাঠামো খাতের বাজেট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যা অবৈধ ইসরায়েলের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ হিসাবে বিবেচিত হয় এবং অধিকৃত অঞ্চলগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর আরেকটি বড় আঘাত হানবে।
ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বলে সতর্ক করেছে যে, ইরানের সাথে নতুন সংঘাত সরকারের ভবন এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি করবে।
তারা জোর দিয়ে বলেছেন- বাজেট ঘাটতি বৃদ্ধি, অন্যান্য মন্ত্রণালয়ের বাজেট ব্যাপকভাবে হ্রাস বৃদ্ধি অথবা কর বৃদ্ধির মাধ্যমে এই খরচ মেটাতে হবে। ইসরায়েলি সংসদীয় নির্বাচন ঘনিয়ে আসার পরেও এবং ইরানের সাথে পূর্ববর্তী সংঘাতের কারণে অন্যান্য মন্ত্রণালয়ের বাজেট হ্রাস পাওয়ার পরেও এটি ঘটছে।#
পার্সটুডে/এসএ/২৪