যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ
জুন ২৩, ২০২৬ ১০:৩০ Asia/Dhaka
-
• লেবাননে হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপ-প্রধান মাহমুদ কামাতি
পার্সটুডে- হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপ-প্রধান জোর দিয়ে বলেছেন: ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনার আমরা পাল্টা জবাব দেব।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপ-প্রধান মাহমুদ কামাতি জোর দিয়ে বলেছেন: ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনার পাল্টা জবাব দেবে প্রতিরোধ বাহিনী এবং বর্তমান যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না।
মাহমুদ কামাতি সতর্ক করে বলেন: প্রতিরোধ বাহিনীর চোখ খোলা এবং ইসরায়েলের যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের মোকাবিলা করার জন্য তাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ