হতাশা থেকেই ইরানের ওপর মার্কিন হামলা: আমেরিকার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
https://parstoday.ir/bn/news/west_asia-i162870-হতাশা_থেকেই_ইরানের_ওপর_মার্কিন_হামলা_আমেরিকার_বিশ্ববিদ্যালয়ের_অধ্যাপক
পার্সটুডে- সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অধ্যাপক পারস্য উপসাগরে ওয়াশিংটনের মিত্রদেরকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রধান শিকার বলে অভিহিত করেছেন এবং বলেছেন: ইরানের ওপর মার্কিন হামলা কৌশলগত হিসাবে নয় বরং হতাশা থেকে চালানো হচ্ছে।
(last modified 2026-09-07T15:10:00+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৬ ১৬:১৪ Asia/Dhaka
  • • সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক স্টিভেন জোনস
    • সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক স্টিভেন জোনস

পার্সটুডে- সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অধ্যাপক পারস্য উপসাগরে ওয়াশিংটনের মিত্রদেরকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রধান শিকার বলে অভিহিত করেছেন এবং বলেছেন: ইরানের ওপর মার্কিন হামলা কৌশলগত হিসাবে নয় বরং হতাশা থেকে চালানো হচ্ছে।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং পশ্চিম এশীয় অধ্যয়ন বিভাগের প্রধান স্টিভেন জোনস এক সাক্ষাৎকারে সাংবাদিকদের বলেন: ইরানের সঙ্গে যুদ্ধ বিভিন্ন স্তরে আমেরিকার সম্পর্ক ও সুনামের ক্ষতি করেছে।

স্টিভেন জোনস উল্লেখ করেন, পারস্য উপসাগরে ওয়াশিংটনের মিত্ররা অসন্তুষ্ট কারণ যুক্তরাষ্ট্র ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করার আগে তাদের সঙ্গে পরামর্শ করেনি। তিনি আরও বলেন: "এটা বেশ স্পষ্ট ছিল যে এই দেশগুলোই এই যুদ্ধের প্রধান শিকার হবে।"

তিনি আরও উল্লেখ করেন যে, অনেক দিক থেকেই ইরানের বিরুদ্ধে মার্কিন হামলাগুলো এক প্রকার আত্মতৃপ্তি মাত্র। তিনি বলেন: "এই হামলাগুলো কৌশলগত হিসাবনিকাশের ভিত্তিতে নয় বরং হতাশা থেকে চালানো হচ্ছে এবং এর ফলে কোনো ফল পাওয়া যাবে না।"#

পার্সটুডে/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।