মিশরের দ্বীপ চুক্তি: সরকারি আপিল খারিজ করল আদালত
https://parstoday.ir/bn/news/west_asia-i25159-মিশরের_দ্বীপ_চুক্তি_সরকারি_আপিল_খারিজ_করল_আদালত
মিশরের একটি আদালত সরকারের এক আপিল আবেদন খারিজ করে দিয়েছে। সৌদি আরবের সঙ্গে সমুদ্রসীমা এবং দ্বীপ বিনিময়ের চুক্তি বাতিল করে আদালত এর আগে যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে এ আপিলের আর্জি জানিয়েছিল মিশর সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০১৬ ১৬:২৫ Asia/Dhaka
  • তিরানা দ্বীপপুঞ্জ
    তিরানা দ্বীপপুঞ্জ

মিশরের একটি আদালত সরকারের এক আপিল আবেদন খারিজ করে দিয়েছে। সৌদি আরবের সঙ্গে সমুদ্রসীমা এবং দ্বীপ বিনিময়ের চুক্তি বাতিল করে আদালত এর আগে যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে এ আপিলের আর্জি জানিয়েছিল মিশর সরকার।

মিশরের সর্বোচ্চ প্রশাসনিক আদালত আজ(মঙ্গলবার) এ আপিলের আর্জি খারিজ করে দেয়। আদালতের রায়ে  তিরান এবং সানাফির নামের দ্বীপ দুটি মিশরের সার্বভৌমত্বের আওতায় পড়ে বলে উল্লেখ করা হয়েছে।

গত এপ্রিল মাসে সৌদি রাজা সালমানের কায়রো সফরের সময় করা ওই চুক্তিতে দ্বীপ দুটিকে সৌদি আরবকে দিয়ে দেয়ার কথা বলা হয়েছিল। চুক্তির পর থেকেই মিশরের সাধারণ মানুষ এর বিরুদ্ধ তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন। তারা মনে করেন, দ্বীপ দুটি মিশরের হাতেই থাকা উচিত।

অবশ্য সমালোচকরা বলছেন, সৌদি আরবকে দুটি দ্বীপ দেয়ার চুক্তি করে প্রেসিডেন্ট সিসি মিশরের মিশরের সংবিধান লঙ্ঘন করেছেন। আদালতের রায় পরোক্ষ ভাবে এ অভিযোগেকেই মেনে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/৮