ইয়েমেনে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i26119-ইয়েমেনে_৪৮_ঘণ্টার_যুদ্ধবিরতি_ঘোষণা_করল_সৌদি_আরব
দারিদ্রপীড়িত ইয়েমেনে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি আরব। আজ (শনিবার) ইয়েমেন সময় দুপুর ১২টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৯, ২০১৬ ০৯:১৭ Asia/Dhaka
  • স্পেশাল ফোর্স পরিবেষ্টিত মানসুর হাদি (গত ১০ জুলাইয়ের ছবি)
    স্পেশাল ফোর্স পরিবেষ্টিত মানসুর হাদি (গত ১০ জুলাইয়ের ছবি)

দারিদ্রপীড়িত ইয়েমেনে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি আরব। আজ (শনিবার) ইয়েমেন সময় দুপুর ১২টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’।

রাজতান্ত্রিক সৌদি আরব এক বিবৃতিতে বলেছে, “ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা যদি যুদ্ধবিরতি মেনে চলে এবং হুথি গেরিলাদের অবরোধে থাকা এলাকায় যদি মানবিক ত্রাণ পৌঁছানোর সুযোগ দেয় তাহলে এর মেয়াদ বাড়ানো হবে।”  

সৌদি বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনীর “অবরোধ” বহাল থাকবে এবং সৌদি গোয়েন্দা বিমান ইয়েমেনের আকাশে তার তৎপরতা অব্যাহত রাখবে।  

সৌদি বিবৃতিতে বলা হয়েছে- পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুরোধে যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। মানসুর হাদি বর্তমানে রিয়াদে রয়েছেন। এদিকে, যুদ্ধবিরতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নি হুথি আন্দোলন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯