রাশিয়ার সমর্থন সিরিয় জাতির কষ্ট ও দুর্ভোগ লাঘব করছে: আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i26449-রাশিয়ার_সমর্থন_সিরিয়_জাতির_কষ্ট_ও_দুর্ভোগ_লাঘব_করছে_আসাদ
সিরিয়ার চলমান সংকট বিষয়ে রাশিয়ার অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বিভিন্ন ক্ষেত্রে দামেস্কের প্রতি মস্কোর সমর্থন সিরিয় জাতির দু:খ-দুর্দশা এবং কষ্ট লাঘবে সহায়তা করেছে বলে মন্তব্য করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২২, ২০১৬ ১৭:৫৯ Asia/Dhaka
  • আজ (মঙ্গলবার) একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া দামেস্ক সফরত রুশ  উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
    আজ (মঙ্গলবার) একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া দামেস্ক সফরত রুশ উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

সিরিয়ার চলমান সংকট বিষয়ে রাশিয়ার অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বিভিন্ন ক্ষেত্রে দামেস্কের প্রতি মস্কোর সমর্থন সিরিয় জাতির দু:খ-দুর্দশা এবং কষ্ট লাঘবে সহায়তা করেছে বলে মন্তব্য করেন তিনি।

আজ (মঙ্গলবার) একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া দামেস্ক সফরত রুশ  উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিনের সঙ্গে বৈঠকে আসাদ এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট আসাদ বলেন, বিশ্বের নানা ইস্যু এবং সিরিয়ার চলমান সংঘাত বিষয়ে আন্তর্জাতিক আইন এবং নীতির প্রতি আস্থা রেখে এবং সম্মান দেখিয়ে রাশিয়া যে নীতি অবলম্বন করেছে তাতে দেশটি বিশ্বের মানচিত্রে একটি মহান শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তিনি আরো বলেন, বিদেশী মদদপুষ্ট উগ্র জঙ্গিরা তার দেশে নৃশংসতা এবং দামেস্কের ওপর বছরের পর বছর ধরে অর্থনৈতিক অবরোধ চলার পর সিরিয় জনগণের ওপর যে দুর্ভোগ এসে পড়েছে তা লাঘবে রাশিয়ার সমর্থন টেকসই অবদান রেখেছে।  

বৈঠকে রোগোজিন সিরিয়ার সরকার এবং জনগণের প্রতি মস্কোর সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সমর্থনের ব্যাপারে আবারো জোর দিয়েছেন। পাশাপাশি সন্ত্রাসবাদ যেটি কেবল সিরিয়াকে নয় বরং বিশ্বের অন্যান্য অঞ্চলের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে- তা নির্মূলে সিরিয় জনগণ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।  বৈঠকে দুই নেতা সন্ত্রাসবাদ, অর্থনীতি এবং বানিজ্য ক্ষেত্রে মস্কো-দামেস্কের মধ্যে ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচন করেন।#

পার্সটুডে/বাবুল আখতার/২২