পূর্ব আলেপ্পো থেকে ৩,৫০০ সন্ত্রাসীকে সরিয়ে নেয়া হয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i28669-পূর্ব_আলেপ্পো_থেকে_৩_৫০০_সন্ত্রাসীকে_সরিয়ে_নেয়া_হয়েছে
সিরিয়ার গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় আলেপ্পো শহর থেকে ৩,৫০০ সন্ত্রাসী এবং তাদের পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে। আজ (সোমবার) ভোর থেকেই অন্তত ৬৫টি বাসে করে পূর্ব আলেপ্পো থেকে সন্ত্রাসী নিয়ন্ত্রিত আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত খান তুমান গ্রাম এবং ইদলিবে তাদেরকে নেয়া যাওয়া হয়েছে।
(last modified 2026-02-27T09:00:49+00:00 )
ডিসেম্বর ১৯, ২০১৬ ১৮:১৯ Asia/Dhaka
  • পূর্ব আলেপ্পো থেকে ৩,৫০০ সন্ত্রাসীকে  সরিয়ে নেয়া হয়েছে

সিরিয়ার গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় আলেপ্পো শহর থেকে ৩,৫০০ সন্ত্রাসী এবং তাদের পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে। আজ (সোমবার) ভোর থেকেই অন্তত ৬৫টি বাসে করে পূর্ব আলেপ্পো থেকে সন্ত্রাসী নিয়ন্ত্রিত আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত খান তুমান গ্রাম এবং ইদলিবে তাদেরকে নেয়া যাওয়া হয়েছে।

এদিকে, আজ ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শিয়া অধ্যুষিত অবরুদ্ধ ফুয়া ও কেফ্রায়া গ্রাম থেকে ৫০০ ব্যক্তিকে পার্শ্ববর্তী এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। সিরিয়ার সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ওই দু'টি গ্রামে আটকে পড়া আহত ব্যক্তি এবং বেসামরিক লোকজনকে সরিয়ে নেয়ার শর্তেই পূর্ব আলেপ্পো থেকে সন্ত্রাসীদেরকে অন্যত্র চলে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে।

আলেপ্পোতে আটকে পড়া কয়েক হাজার বেসামরিক ব্যক্তি এবং সন্ত্রাসীদেরকে সরিয়ে নিতে সম্প্রতি রাশিয়া এবং তুরস্কের মধ্যে চুক্তি সই হয়। তবে ফুয়া ও কেফ্রায়া গ্রাম থেকে বেসামরিক ব্যক্তিদেরকে অন্যত্র স্থানান্তরে বাধা সৃষ্টি এবং সন্ত্রাসীরা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

গত শনিবার খবর বের হয়েছিল যে, লেবানন সীমান্তের কাছে অবস্থিত দু'টি গ্রাম থেকে নিরিহ ব্যক্তিদেরকে এবং দু'টি শহর থেকে সন্ত্রাসীদেরকে খালি করার লক্ষ্যে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে চুক্তি হওয়ার প্রক্রিয়া চলছে। গতকাল (রোববার) ভোর থেকেই খালি করার প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও সন্ত্রাসীরা দু'টি গ্রামে হামলা এবং সেখান থেকে লোকজনকে সরিয়ে নিতে আসা ২০টি বাসে আগুন ধরিয়ে দিলে তা স্থগিত হয়ে যায়।#

পার্সটুডে/বাবুল আখতার/ ১৯