"অবশেষে সৌদি আরবে হামলা চালাবে মিশর"
-
সৌদি রাজা সালমান ও মিশরের প্রেসিডেন্ট সিসি
আলজেরিয়ার সাবেক কূটনীতিক ও প্রখ্যাত ব্যক্তিত্ব মুহাম্মাদ আল আরাবি যেইতুত বলেছেন, মিশর ও সৌদি আরবের সম্পর্ক যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধবে এবং মিশরই প্রথম সৌদি আরবে হামলা শুরু করবে।
মিশরের গণমাধ্যমে প্রকাশিত নানা খবর বিশ্লেষণের পর তিনি তার টুইটার পেইজে লিখেছেন, যারা অর্থ ঢেলে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস-সিসিকে দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিলেন তাদের এটা বোঝা উচিত ছিল যে, সিসিকে যিনি মন্ত্রী বানিয়েছিলেন তিনি তার বিরুদ্ধেই অভ্যুত্থান ঘটিয়েছেন। কাজেই সিসিকে যারা প্রেসিডেন্ট হতে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধেও অভ্যুত্থান ঘটানো তার জন্য কোনো বিষয় নয়। আলজেরিয়ার সাবেক কূটনীতিক আরও বলেছেন, সিসি শেষ পর্যন্ত সৌদি আরবে হামলা চালাবেন।
মুহাম্মাদ আল আরাবি যেইতুত আরেকটি বার্তায় লিখেছেন, সৌদি শাসকেরা মিশরে সিসি'র নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে উসকানি দিয়েছিলেন এবং অভ্যুত্থানের পর সিসি-কে অর্থ-কড়ি দিয়ে সাহায্য করেছিলেন। কিন্তু সেই সিসি'র আশেপাশের লোকজন এখন সৌদি শাসকদেরকে বিশ্বাসঘাতক বলছে। আর এ কারণে সৌদি আরব সিসি-কেও ক্ষমতাচ্যুত করতে চায়। মিশর ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের টানাপড়েনের কারণে ইথিউপিয়া খুশি হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে মিশর সরকারের সঙ্গে সৌদি সরকারের দূরত্ব বেড়েছে। মিশরের গণমাধ্যমে সৌদি আরবের বিরুদ্ধে ব্যাপক লেখালেখি হচ্ছে। এছাড়া কোনো কোনো সরকারি কর্মকর্তাও সৌদি আরবের বিরুদ্ধে মুখ খুলেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬