বিজয় অব্যাহত: দামেস্ক থেকে হোমস পর্যন্ত মুক্ত হলো অনেক এলাকা
সিরিয়ার সরকারি বাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয় অব্যাহত রেখেছে। দেশটির উত্তর, রাজধানী দামেস্কের আশেপাশে এবং মধ্যপশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে দায়েশের কবল থেকে আরো অনেক এলাকা মুক্ত করেছে সিরিয় বাহিনী।
পূর্বের সঙ্গে যোগাযোগ রক্ষায় দায়েশের ব্যবহৃত একমাত্র পথ থেকে কয়েকশ’ মিটার দূরে সিরিয় বাহিনী রয়েছে বলে জানান কথিত সিরিয়ান অবজারভেটরি রাইটসের পরিচালক রামি আবদেল রহমান।
আল-বাবের দক্ষিণ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে রয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। অন্যদিকে তুরস্ক সমর্থিত সশস্ত্রগোষ্ঠী এ নগরীর উত্তরাঞ্চলীয় প্রান্তে পৌঁছে গেছে।
দু’টো গ্রামকে মুক্ত করে সিরিয়ার সরকারি বাহিনী হাইইয়ান তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ গ্রহণ করতে সক্ষম হয়েছে। পালিমিরার পশ্চিমে এ তেলক্ষেত্র অবস্থিত। আবদেল রহমান জানান, সিরিয় বাহিনী তাদের নিয়ন্ত্রণ আরো বাড়িয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৬