সিরিয়ার ইদলিবে বিমান হামলার কথা নাকচ করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i32567-সিরিয়ার_ইদলিবে_বিমান_হামলার_কথা_নাকচ_করল_রাশিয়া
সিরিয়ার ইদলিব নগরীতে বিমান হামলা চালানোর কথা নাকচ করে দিয়েছে রাশিয়া। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ নগরীতে চলতি বছরে এ পর্যন্ত রুশ কোনো বিমান হামলা হয় নি বলেও জানিয়েছে মস্কো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ২১:০৭ Asia/Dhaka
  • সিরিয়ার ইদলিবে বিমান হামলার কথা নাকচ করল রাশিয়া

সিরিয়ার ইদলিব নগরীতে বিমান হামলা চালানোর কথা নাকচ করে দিয়েছে রাশিয়া। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ নগরীতে চলতি বছরে এ পর্যন্ত রুশ কোনো বিমান হামলা হয় নি বলেও জানিয়েছে মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল, চলতি সপ্তাহ এমনকি চলতি বছরের শুরু থেকে ইদলিবে একবারও হামলা চালায় নি রুশ সামরিক বিমান।

আজ (মঙ্গলবার) খুব ভোরে ইদলিবে রক্তক্ষয়ী বিমান হামলা হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' বলেছে, বিমান হামলায় ১০ জন বেসামরিক নাগরিকসহ ২৬ জন নিহত হয়েছে। অবশ্য ইদলিবের বিরোধী গোষ্ঠী পরিচালিত কথিত সিরিয়ান বেসামরিক বিমান প্রতিরক্ষা সংস্থা বলেছে, ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে এবং ৩০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

ইদলিবের এ হামলায় সিরিয়া, রাশিয়া নাকি মার্কিন নেতৃত্বাধীন জোট জড়িত তা এখনো পরিষ্কার নয় বলে এ সংস্থা স্বীকার করেছে।#  

পার্সটুডে/মূসা রেজা/৭