সিরিয়া-লেবানন সীমান্তে দায়েশের সিনিয়র কমান্ডার নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i32617-সিরিয়া_লেবানন_সীমান্তে_দায়েশের_সিনিয়র_কমান্ডার_নিহত
লেবাননের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, সিরিয়া সীমান্তের কাছে লেবাননের আরসাল শহরে ভয়াবহ এক বিস্ফোরণে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শীর্ষ পর্যায়ের কমান্ডার আহমাদ ওয়াহিদ আল-আবেদ মারা গেছেন। দায়েশ কমান্ডারের গাড়ি লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০১৭ ১৫:৫৭ Asia/Dhaka
  • আরসাল শহরের প্রবেশ মুখে মোতায়েন করা লেবাননের সেনা
    আরসাল শহরের প্রবেশ মুখে মোতায়েন করা লেবাননের সেনা

লেবাননের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, সিরিয়া সীমান্তের কাছে লেবাননের আরসাল শহরে ভয়াবহ এক বিস্ফোরণে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শীর্ষ পর্যায়ের কমান্ডার আহমাদ ওয়াহিদ আল-আবেদ মারা গেছেন। দায়েশ কমান্ডারের গাড়ি লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মিডিয়া ব্যুরো জানায়, এ সংগঠনের যোদ্ধারা দায়েশের কথিত বিচার বিভাগের প্রধানকে হত্যা করেছেন।

এর আগে, গত ২৫ নভেম্বর আরসালের উপকণ্ঠ থেকে লেবাননের সামরিক বাহিনী দায়েশের শীর্ষ পর্যায়ের কমান্ডার আহমাদ ইউসেফ আমুনকে আটক করে। সে সময় দায়েশের আরো ১০ সন্ত্রাসীকে আটক করা হয়।

লেবাননের সামরিক বাহিনী তখন জানিয়েছিল, বহু সংখ্যক গাড়ি বোমা হামলা চালানোর দায়ে আমুন ছিল মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। এছাড়া, গত ৯ অক্টোবর আরসাল শহর থেকে লেবাননের নিরাপত্তা বাহিনী দায়েশের শীর্ষ পর্যায়ের আরেক কমান্ডার আবু বকর আল-রাকাভির লাশ উদ্ধার করে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮