সিরিয়ায় ২ কুর্দি গ্রাম দখল করল তুরস্ক সমর্থিত সন্ত্রাসীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i33802-সিরিয়ায়_২_কুর্দি_গ্রাম_দখল_করল_তুরস্ক_সমর্থিত_সন্ত্রাসীরা
তুরস্ক সমর্থিত সন্ত্রাসীরা সিরিয়ায় দুইটি কুর্দি গ্রাম দখল করেছে। আর এর মধ্য দিয়ে তুর্কি সমর্থিত সন্ত্রাসীরা উত্তরাঞ্চলীয় সিরিয় শহর মানবিজের দিকে আরো এগিয়ে গেল। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এর্দোগান ঘোষণা করেছিলেন আল-বাবে অভিযান শেষে তুর্কি বাহিনী মানবিজ দখলে এগিয়ে যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০২, ২০১৭ ১২:৫৪ Asia/Dhaka
  • সিরিয়ায় ২ কুর্দি গ্রাম দখল করল তুরস্ক সমর্থিত সন্ত্রাসীরা

তুরস্ক সমর্থিত সন্ত্রাসীরা সিরিয়ায় দুইটি কুর্দি গ্রাম দখল করেছে। আর এর মধ্য দিয়ে তুর্কি সমর্থিত সন্ত্রাসীরা উত্তরাঞ্চলীয় সিরিয় শহর মানবিজের দিকে আরো এগিয়ে গেল। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এর্দোগান ঘোষণা করেছিলেন আল-বাবে অভিযান শেষে তুর্কি বাহিনী মানবিজ দখলে এগিয়ে যাবে।

তুর্কি সমর্থিত সন্ত্রাসীরা এক বিবৃতিতে জানিয়েছে,  তাল তুরিন এবং কারা নামের গ্রাম দুটি আল-বাবের পূর্বে অবস্থিত। প্রচণ্ড যুদ্ধের পর কথিত সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফএর নিকট থেকে এ দুই গ্রাম দখল করে নেয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।  সিরিয়ার তুরস্ক সামরিক আগ্রাসন ‘ফোরাত অভিযান পরিচালনা করছে। এ অভিযানের অংশ হিসেবে কাজ করছে এ সব সন্ত্রাসী।

আরব যোদ্ধা এবং কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজি সমন্বয়ে গড়ে উঠেছে এসডিএফ জোট। তুরস্ক সংলগ্ন উত্তরাঞ্চলীয় গোটা সিরিয়া নিয়ন্ত্রণ করছে এসডিএফ।

আল-বাবে অভিযান শেষ করে তুর্কি বাহিনী কুর্দি অধিকৃত মানবিজের দিকে এগিয়ে যাবে বলে মঙ্গলবারে ঘোষণা করেছিলেন এর্দোগান । গত বছর কুর্দি বাহিনী বিশেষ করে ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি বা পিওয়াইডি এবং এর সামরিক শাখা মানবিজকে দায়েশের দখল থেকে মুক্ত করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/২