ইয়েমেনি বাহিনীর হামলায় আবারো ১৩ সৌদি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i38888-ইয়েমেনি_বাহিনীর_হামলায়_আবারো_১৩_সৌদি_সেনা_নিহত
ইয়েমেনি বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অংশের আলাদা স্থানে হামলা চালিয়ে ১৩ সৌদি সেনাকে হত্যা করেছে। দারিদ্র্য পীড়িত ইয়েমেনের ওপর সৌদির বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নিতেই ইয়েমেনি বাহিনী এ হামলা চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০১৭ ১৫:০২ Asia/Dhaka
  • ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী
    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী

ইয়েমেনি বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অংশের আলাদা স্থানে হামলা চালিয়ে ১৩ সৌদি সেনাকে হত্যা করেছে। দারিদ্র্য পীড়িত ইয়েমেনের ওপর সৌদির বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নিতেই ইয়েমেনি বাহিনী এ হামলা চালিয়েছে।

সৌদি আরবের নাজরান প্রদেশের আল ফাওজ সামরিক ঘাঁটিতে ছয় সেনা নিহত হয় বলে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। এছাড়া, ইয়েমেনি বাহিনী সৌদি আরবের আসির প্রদেশের আলিব কমান্ড পোস্টের দিকে তিন সেনাকে বহন করে নিয়ে যাওযা একটি সামরিক যানকে লক্ষ্য করে আঘাত হানলে ওই যানের সব আরোহী নিহত হন। এছাড়া, ইয়েমেনি বাহিনীর আলাদা হামলায় ওই কমান্ড পোস্টে আরো চার সৌদি সেনা নিহত হয়।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে শুরু হওয়া সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে কঠিন জবাব দিচ্ছেন জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী। সৌদি হামলায় এ পর্যন্ত দেশটিতে ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া, শরণার্থীতে পরিণত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। এর বাইরেও মৌলিক অবকাঠামো ধ্বংস করে দেয়া হচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৮