ইসরাইলি অভিনেত্রীর সিনেমা নিষিদ্ধ করল লেবানন
https://parstoday.ir/bn/news/west_asia-i39154-ইসরাইলি_অভিনেত্রীর_সিনেমা_নিষিদ্ধ_করল_লেবানন
লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন ‘ওয়ান্ডার ওম্যান’ নামের একটি সিনেমা নিষিদ্ধ ঘোষণা করেছে। এতে ইহুদিবাদী ইসরাইলের গ্যাল গ্যাদত শীর্ষ অভিনেত্রী হিসেবে অভিনয় করায় লেবানন এ ব্যবস্থা নিয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বহু আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০১৭ ০৯:০৬ Asia/Dhaka
  • লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী নুহাদ মাচুক
    লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী নুহাদ মাচুক

লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন ‘ওয়ান্ডার ওম্যান’ নামের একটি সিনেমা নিষিদ্ধ ঘোষণা করেছে। এতে ইহুদিবাদী ইসরাইলের গ্যাল গ্যাদত শীর্ষ অভিনেত্রী হিসেবে অভিনয় করায় লেবানন এ ব্যবস্থা নিয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বহু আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে।

লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জেনারেল সিকিউরিটি ডাইরেক্টোরেট থেকে নির্দেশনা পাওয়ার পর তারা ছবিটি নিষিদ্ধ ঘোষণা করে।

ডিস্ট্রিবিউটর সংস্থা ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে, বুধবার রাত থেকে বৈরুতের বড় সব সিনেমা হলে ছবিটির আনুষ্ঠানিক প্রদর্শনী শুরুর কথা ছিল। এর আগের দিন ব্যক্তিগত পর্যায়ে ছবিটি দেখানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে ছবিটি দেখানোর মাত্র কয়েক ঘণ্টা আগে তা নিষিদ্ধ করা হয়।

মঙ্গলবার লেবাননের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা জেনারেল সিকিউরিটিকে ওয়ান্ডার ওম্যান ছবিটির প্রদর্শনী বন্ধের জন্য অনুরোধ করেছে কারণ এ ছবিতে ইসরাইলের অভিনেত্রী গ্যাল গ্যাদত অভিনয় করেছেন। ইহুদিবাদী ইসরাইলকে লেবানন শত্রু রাষ্ট্র মনে করে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১