সিরিয়ার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে সীমান্তে অভিযান চলছে: ইরাকি গণবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i39398-সিরিয়ার_সঙ্গে_সমন্বয়ের_ভিত্তিতে_সীমান্তে_অভিযান_চলছে_ইরাকি_গণবাহিনী
ইরাকের স্বেচ্ছাসেবী গণবাহিনী 'হাশ্‌দ আশ শাবি' ঘোষণা করেছে, সিরিয়া ও ইরাক সীমান্তে সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্মূল অভিযান চলছে। সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই এ অভিযান চালানো হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৪, ২০১৭ ১৪:০২ Asia/Dhaka
  • ওয়াকিটকি হাতে হাদি আমেরি
    ওয়াকিটকি হাতে হাদি আমেরি

ইরাকের স্বেচ্ছাসেবী গণবাহিনী 'হাশ্‌দ আশ শাবি' ঘোষণা করেছে, সিরিয়া ও ইরাক সীমান্তে সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্মূল অভিযান চলছে। সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই এ অভিযান চালানো হচ্ছে।

গণবাহিনীর অন্যতম কমান্ডার হাদি আমেরি বলেছেন, আল-আনবার প্রদেশের ওয়ালিদ ক্রসিং পয়েন্ট পর্যন্ত যৌথ সীমান্ত পুরোপুরি সন্ত্রাসীমুক্ত করাই এ অভিযানের উদ্দেশ্য। ইরাক-সিরিয়া সীমান্তে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে কোনো বিদেশি সেনা অংশ নিচ্ছে না বলে তিনি জানান।

হাদি আমেরি আরও বলেছেন, ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপের সুযোগ দেয়া হবে না। ইরাকি ভূখণ্ড ইরাকিরাই মুক্ত করবে।

তিনি বলেন, গত ১৯ মে 'হাশ্‌দ আশ শাবি'র অবস্থানে হামলা চালিয়েছিল মার্কিন বিমান বাহিনী। ওই হামলার মধ্যদিয়েও প্রমাণিত হয়েছে মার্কিন বাহিনী ইরাকে সন্ত্রাসবাদ নির্মূলের পরিবর্তে সন্ত্রাসবিরোধী শক্তির ওপর আঘাত হানছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪