তুর্কি সেনাদের সঙ্গে সংঘর্ষ আসন্ন: কুর্দি গেরিলা কমান্ডার
https://parstoday.ir/bn/news/west_asia-i41604-তুর্কি_সেনাদের_সঙ্গে_সংঘর্ষ_আসন্ন_কুর্দি_গেরিলা_কমান্ডার
সিরিয়ার আলেপ্পো প্রদেশে মোতায়েন তুরস্কের সেনাদের সঙ্গে আগামী কয়েকদিনের  সশস্ত্র সংঘাত শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের প্রধান সিপান হেমো।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুলাই ০৬, ২০১৭ ১৭:০৮ Asia/Dhaka
  • কুর্দি গেরিলা (ফাইল ফটো)
    কুর্দি গেরিলা (ফাইল ফটো)

সিরিয়ার আলেপ্পো প্রদেশে মোতায়েন তুরস্কের সেনাদের সঙ্গে আগামী কয়েকদিনের  সশস্ত্র সংঘাত শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের প্রধান সিপান হেমো।

তিনি বলেছেন, তুর্কি সেনা মোতায়েনের পর তারা যে প্রস্তুতি নিয়েছে তা যুদ্ধ ঘোষণার পর্যায়ে চলে গেছে এবং এর ফলে আগামী কয়েকদিনের মধ্যে সম্ভাব্য আগ্রাসনের জবাবে সত্যিকার সংঘাত শুরু হতে পারে। সিপান হচ্ছেন মার্কিন সমর্থিত সিরিয়ার কুর্দি সংগঠন ‘পিপলস প্রোটেকশন ইউনিট’ বা ওয়াইপিজে’র কমান্ডার।  

সিরিয়ার কুর্দি গেরিলারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করছে এবং কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ’র আওতাভুক্ত। অন্যদিকে, সিরিয়া, ইরাক কিংবা তুরস্কের কুর্দিদেরকে আংকারা ঐতিহাসিকভাবে সন্ত্রাসী বিবেচনা করে আসছে। তুরস্ক মনে করে- কুর্দিরা তুর্কি ভূখণ্ড থেকে আলাদা হতে চায় এবং বর্তমানে সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলারা তুরস্কের কুর্দি গেরিলা সংগঠন পিকেকে’র একটি শাখা। ফলে যুদ্ধের জন্য আমেরিকা ওয়াইপিজে-কে যেসব অস্ত্র  দিচ্ছে তাতে আপত্তি জানিয়ে আসছে তুরস্ক সরকার।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬