সিরিয় সীমান্তে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই শেষ পর্যায়ে: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i42776-সিরিয়_সীমান্তে_সন্ত্রাসীদের_বিরুদ্ধে_লড়াই_শেষ_পর্যায়ে_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, সিরিয়া সীমান্তে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই প্রায় শেষ হয়ে এসেছে। জাবহাত ফতেহ আশ-শামের সর্বশেষ ঘাঁটি দখলের পর হিজবুল্লাহ এ কথা ঘোষণা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৪, ২০১৭ ২১:২২ Asia/Dhaka
  • হিজবুল্লাহর অভিযান
    হিজবুল্লাহর অভিযান

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, সিরিয়া সীমান্তে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই প্রায় শেষ হয়ে এসেছে। জাবহাত ফতেহ আশ-শামের সর্বশেষ ঘাঁটি দখলের পর হিজবুল্লাহ এ কথা ঘোষণা করেছে।

হিজবুল্লাহর মিডিয়া ব্যুরো সোমবার ঘোষণা করেছে, উগ্র সন্ত্রাসী জাবহাত ফতেহ আশ-শামের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি ওয়াদি আল-খায়িল দখলে নিতে সক্ষম হয়েছে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা। উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর আরসালের কাছে এ ঘাঁটির অবস্থান। হিজবুল্লাহ যোদ্ধারা এর বাইরে আরো কয়েকটি সন্ত্রাসী ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।

হিজবুল্লাহ যোদ্ধারা বাকি সন্ত্রাসীদেরকে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করতে এবং নিজেদের জীবন বাঁচানোর আহ্বান জানিয়েছে। সন্ত্রাসীদের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

লেবানন ও সিরিয়া সীমান্তের দুই পাশ থেকে সন্ত্রাসী মুক্ত করার জন্য গত শুক্রবার থেকে হিজবুল্লাহ অভিযান শুরু করে। ২০১৪ সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আরসাল শহরটি দখল করে নিয়েছিল এবং সেখানে হত্যাযজ্ঞ ও নিপীড়ন চালায়। সে সময় সন্ত্রাসীরা লেবাননের ৩০ জন সেনাকে পণবন্দী করেছিল যাদের বেশিরভাগই এখন মুক্ত হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪