ইসরাইলি খুনির দেশত্যাগ জর্দানের সার্বভৌমত্বের লঙ্ঘন: মুসলিম ব্রাদারহুড
https://parstoday.ir/bn/news/west_asia-i42896-ইসরাইলি_খুনির_দেশত্যাগ_জর্দানের_সার্বভৌমত্বের_লঙ্ঘন_মুসলিম_ব্রাদারহুড
জর্দানের ইসলামপন্থি সংগঠন ‘মুসলিম ব্রাদারহুড’ একজন ইসরাইলি খুনিকে দেশটি থেকে চলে যাওয়ার অনুমতি দেয়ায় আম্মান সরকারের তীব্র সমালোচনা করে বলেছে, এ ঘটনায় জর্দানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৭, ২০১৭ ০২:৩২ Asia/Dhaka
  • ইসরাইলি খুনির দেশত্যাগ জর্দানের সার্বভৌমত্বের লঙ্ঘন: মুসলিম ব্রাদারহুড

জর্দানের ইসলামপন্থি সংগঠন ‘মুসলিম ব্রাদারহুড’ একজন ইসরাইলি খুনিকে দেশটি থেকে চলে যাওয়ার অনুমতি দেয়ায় আম্মান সরকারের তীব্র সমালোচনা করে বলেছে, এ ঘটনায় জর্দানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।

মুসলিম ব্রাদারহুড এক বিবৃতিতে বলেছে, জর্দানের দুই নাগরিকের হত্যাকারী ইসরাইলি নিরাপত্তা কর্মীর বিচার করার পরিবর্তে তাকে তেল আবিবে ফিরে যাওয়ার অনুমতি দিয়ে আম্মান সরকার জাতির আশা-আকাঙ্ক্ষা পদদলিত করেছে।

আল-আকসা মসজিদের ওপর ইসরাইলি বিধিনিষেধ আরোপের প্রতিবাদে গত রোববার জর্দানের রাজধানী আম্মানে ইসরাইলি দূতাবাসের সামনে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এ সময় দূতাবাসের একজন নিরাপত্তা রক্ষী নির্বিচারে গুলি চালিয়ে জর্দানের দুই নাগরিককে হত্যা করে।

জনগণের পক্ষ থেকে ওই ইসরাইলি নিরাপত্তা রক্ষীর বিচার করার দাবি ওঠা সত্ত্বেও আম্মান সরকারের অনুমতি নিয়ে মঙ্গলবার জর্দান ত্যাগ করে ওই ইহুদিবাদী ঘাতক।

মুসলিম বিশ্বের তীব্র প্রতিবাদ সত্ত্বেও যে তিন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে প্রকাশ্যে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করছে সেগুলো হচ্ছে, জর্দান, মিশর ও তুরস্ক।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭