হাভিজা মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i47023-হাভিজা_মুক্তির_আনুষ্ঠানিক_ঘোষণা_দিলেন_ইরাকি_প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি আজ (বৃহস্পতিবার) ঘোষণা করেছেন যে, তার দেশের সশস্ত্র বাহিনী কৌশলগত হাভিজা শহর মুক্ত করেছে। এ শহরটি ছিল ইরাকের উত্তরাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সর্বশেষ শক্ত ঘাঁটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৫, ২০১৭ ১৩:৪৮ Asia/Dhaka
  • ইরাকি বাহিনী
    ইরাকি বাহিনী

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি আজ (বৃহস্পতিবার) ঘোষণা করেছেন যে, তার দেশের সশস্ত্র বাহিনী কৌশলগত হাভিজা শহর মুক্ত করেছে। এ শহরটি ছিল ইরাকের উত্তরাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সর্বশেষ শক্ত ঘাঁটি।

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে হায়দার আল-এবাদি বলেন, "আমি ঘোষণা করছি যে, হাভিজা শহর মুক্ত করা হয়েছে। এখন শুধুমাত্র আশপাশের কিছু সামান্য জায়গা পুনরুদ্ধার করতে বাকি আছে।" ইরাকের প্রধানমন্ত্রী সর্বশেষ এ বিজয়কে শুধু ইরাকের বিজয় না বলে সারা  বিশ্বের বিজয় বলে আখ্যা দিয়েছেন।

ইরাকি বাহিনীর বিজয় উল্লাস

এর আগে, গতকাল ইরাকের সামরিক বাহিনী বলেছিল, তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের হাভিজা শহর এখন সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে। অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদেল আমির ইয়ারাল্লাহ জানান, হাভিজা শহরের পুরো মধ্যাঞ্চল মুক্ত করা হয়েছে এবং সেনাবাহিনী অগ্রাভিযান অব্যাহত রেখেছে।

গত ২১ সেপ্টেম্বর হাভিজা মুক্তির অভিযান শুরু হয়েছিল এবং এতে ইরাকের সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি অংশ নেয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫