বেলফোর ঘোষণার শতবার্ষিকী: বিক্ষোভে উত্তাল ফিলিস্তিন-জর্দান
-
বেলফোর ঘোষণার বিরুদ্ধে ফিলিস্তিনে বিক্ষোভ
ইহুদিবাদী ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র গঠনের জন্য কুখ্যাত বেলফোর ঘোষণার শত বার্ষিকী উদযাপনের বিরুদ্ধে ফিলিস্তিন ও জর্দানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনের রামাল্লাহ শহরের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। ১৯১৭ সালের ২ নভেম্বর কুখ্যাত বেলফোর ঘোষণা অনুমোদন করা হয়।
রামাল্লার বিক্ষোভে লোকজনের হাতে কালো পতাকা ও নানা ধরনের ব্যানার ছিল। বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে রামাল্লার আরাফাত চত্বরে সমবেত হন। এ চত্বরের পাশেই রয়েছে ব্রিটিশ সাংস্কৃতিক কার্যালয়। ব্যানার ও ফেস্টুনে ব্রিটেন, ইসরাইল এবং বেলফোর ঘোষণার বিরুদ্ধে নানা স্লোগান লেখা ছিল।
বিক্ষোভে যোগ দেয়া ৭০ বছরের বৃদ্ধ আবু হাইসাম আমরো বলেন, "বেলফোর ইসরাইল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার ফলে ফিলিস্তিনের জনগণ এখনো ভুগছে। তারা আজও উদ্বাস্তু হচ্ছেন, ধ্বংসযজ্ঞের মুখে পড়ছেন এবং কষ্ট পাচ্ছেন।"
এদিকে, বেলফোর ঘোষণা উপলক্ষে আজ জর্দানের রাজধানী আম্মানে ব্রিটিশ দূতাবাসের সামনে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। এসব মানুষ নানা স্লোগান দেন যার মূল বার্তা ছিল, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমিতে ফিরে যাবেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২