মার্কিন নীতির বিরুদ্ধে পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ: ৪০ ফিলিস্তিনি আটক
https://parstoday.ir/bn/news/west_asia-i49777-মার্কিন_নীতির_বিরুদ্ধে_পশ্চিম_তীরে_ব্যাপক_বিক্ষোভ_৪০_ফিলিস্তিনি_আটক
জেরুজালেম আল কুদস ইস্যুতে মার্কিন নীতির বিরুদ্ধে অধিকৃত পশ্চিম তীরের বেথেলহেম শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় ইসরাইলি সেনা এবং ফিলিস্তিনিদের মধ্যে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৩, ২০১৭ ১৪:৫৮ Asia/Dhaka

জেরুজালেম আল কুদস ইস্যুতে মার্কিন নীতির বিরুদ্ধে অধিকৃত পশ্চিম তীরের বেথেলহেম শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় ইসরাইলি সেনা এবং ফিলিস্তিনিদের মধ্যে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত (বুধবার) জেরুজালেম আল কুদসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়ার পর থেকে ফিলিস্তিনিরা তাদের জাতীয় পতাকা নিয়ে সপ্তম দিনের মধ্যে বিক্ষোভ প্রতিবাদ জানিয়েছে। ইসরাইলি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে।   

কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরাইলি বাহিনী পশ্চিম তীরে কঠোর দমনপীড়ন চালিয়ে গত কয়েক ঘন্টার ব্যবধানে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বহু কর্মকর্তাসহ অন্তত ৪০ ফিলিস্তিনিকে আটক করেছে।

গত বুধবার জেরুজালেম আল কুদসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পাশাপাশি মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে পবিত্র কুদস শহরে নেয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে খোদ মার্কিন মিত্রসহ গোটা বিশ্ব বিক্ষোভে ফেটে পড়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩