সৌদি সেনা অবস্থানে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i50893-সৌদি_সেনা_অবস্থানে_আবারও_ক্ষেপণাস্ত্র_নিক্ষেপ_করল_ইয়েমেন
সৌদি নেতৃত্বাধীন জোটের সেনা অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ। আজ (শুক্রবার) সকালে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'কাহার এম-২' নিক্ষেপ করা হয়েছে বলে ইয়েমেনের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০১৮ ১৪:২৪ Asia/Dhaka
  • সৌদি সেনা অবস্থানে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইয়েমেন

সৌদি নেতৃত্বাধীন জোটের সেনা অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ। আজ (শুক্রবার) সকালে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'কাহার এম-২' নিক্ষেপ করা হয়েছে বলে ইয়েমেনের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট জানিয়েছে।

তবে আজকের হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায় নি। এছাড়া, ইয়েমেনের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সৌদি আরবের প্রতি মার্কিন সমর্থন ইয়েমেনিদের প্রতিরোধ স্পৃহাকে নষ্ট করতে পারবে না এবং ইয়েমেনিদের রক্ত বৃথা যাবে না।

সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের জবাবে গত ২০১৭ সালে ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ সৌদি আরব ও সংযুক্ত আমিরাতে ৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি বোরকান-১, তিনটি বোরকান-২, তিনটি বোরকান এইচ ২ এবং তিনটি যিলযাল ক্ষেপণাস্ত্রও রয়েছে। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এর ফলে হাজার হাজার ইয়েমেনি নিহত হয়েছে। এছাড়া সেখানে দুর্ভিক্ষ ও নানা রোগ ছড়িয়ে পড়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫