গাজায় ইসরাইলের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল প্রতিরোধ সংগ্রামীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i52841-গাজায়_ইসরাইলের_গোয়েন্দা_ড্রোন_ভূপাতিত_করল_প্রতিরোধ_সংগ্রামীরা
ফিলিস্তিনের গাজার উত্তরে ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে প্রতিরোধ সংগ্রামীরা। ফিলিস্তিনের নিউজ সাইট 'ফিলিস্তিন আল-ইউম' জানিয়েছে, গাজার বেইত হানুনের আকাশে ইসরােইলের একটি ড্রোনকে ধ্বংস করা হয়েছে। ইসরাইল গাজায় গোয়েন্দা তৎপরতা চালাতে ড্রোনটিকে পাঠিয়েছিল। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০১৮ ১৪:৫৫ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল প্রতিরোধ সংগ্রামীরা

ফিলিস্তিনের গাজার উত্তরে ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে প্রতিরোধ সংগ্রামীরা। ফিলিস্তিনের নিউজ সাইট 'ফিলিস্তিন আল-ইউম' জানিয়েছে, গাজার বেইত হানুনের আকাশে ইসরােইলের একটি ড্রোনকে ধ্বংস করা হয়েছে। ইসরাইল গাজায় গোয়েন্দা তৎপরতা চালাতে ড্রোনটিকে পাঠিয়েছিল। 

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড গতরাতে ইসরাইলের যেকোনো আগ্রাসন মোকাবেলার জন্য তাদের সব সদস্যকে প্রস্তুত রাখার ঘোষণা দেয়ার পরপরই ইহুদিবাদীদের ড্রোন ভূপাতিত হলো।

সিরিয়ায় ইসরাইলি হামলা ও ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কাস্সাম ব্রিগেডের মুখপাত্র বলেছেন, বর্তমান পরিস্থিতির আলোকে কাস্সাম ব্রিগেডের সদস্যদের যেকোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে হামাসের প্রভাবশালী নেতা ওসামা হামদান বলেছেন, প্রতিরোধ সংগ্রামীদের বিরুদ্ধে যেখানেই হামলা হোক না কেন ঐক্যবদ্ধভাবে তার জবাব দিতে হবে। সিরিয়া ও লেবাননে ইসরাইলের হামলার জবাব দিতেও হামাসের সামরিক শাখা প্রস্তুত থাকবে বলে তিনি জানান। ইসরাইলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১