নিরাপত্তা প্রতিষ্ঠায় বাগদাদকে সহযোগিতা দিচ্ছে মস্কো: ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i53751-নিরাপত্তা_প্রতিষ্ঠায়_বাগদাদকে_সহযোগিতা_দিচ্ছে_মস্কো_ইরাক
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারি বলেছেন, তার দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মস্কোর কাছ থেকে সার্বিক সহযোগিতা পাচ্ছে বাগদাদ। একইসঙ্গে দুই দেশের মধ্যে নিয়মিতভাবেই তথ্য আদান প্রদান হচ্ছে বলেও জানান তিনি। তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের ফলে ইরাকের অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০১, ২০১৮ ১২:৫২ Asia/Dhaka
  • ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারি
    ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারি

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারি বলেছেন, তার দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মস্কোর কাছ থেকে সার্বিক সহযোগিতা পাচ্ছে বাগদাদ। একইসঙ্গে দুই দেশের মধ্যে নিয়মিতভাবেই তথ্য আদান প্রদান হচ্ছে বলেও জানান তিনি। তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের ফলে ইরাকের অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জাফারি একটি উচ্চ প্রতিনিধি দল নিয়ে রাশিয়া সফরে গেছেন। গতকাল (বুধবার) মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধের পর পুনর্গঠন করা একটি দেশের একার পক্ষে একটি কঠিন কাজ। তিনি বলেন, নিরাপত্তা প্রতিষ্ঠায় রাশিয়া আমাদের সহযোগিতা দিচ্ছে।

তিনি বলেন, "আমরা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করছি এবং রাশিয়াও নিরাপত্তা ক্ষেত্রে বাগদাদকে সহযোগিতা দিচ্ছে।" এছাড়া, অর্থনৈতিক এবং জ্বালানি ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে জাফারি জোর আশাবাদ ব্যক্ত করেন। ইরাকে যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে অংশ নিতে আগ্রহী রাশিয়াসহ যেকোনো কোম্পানির সঙ্গে ব্যবসা করতে বাগদাদ প্রস্তুত রয়েছে বলেও জানান জাফারি।   

তিনি আরো বলেন, "আমরা কোনো কোম্পানির জন্যই ব্যবসার দ্বার বন্ধ রাখে নি। এখন আমাদের সহায়তা প্রয়োজন এবং জ্বালানি ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আমরা আশাবাদী। এ ক্ষেত্রে রাশিয়ার বিরাট সম্ভাবনা এবং অভিজ্ঞতা থাকার বিষয়ে আমরা ভালভাবেই অবগত আছি।" #

পার্সটুডে/বাবুল আখতার/১