সৌদি যুবরাজকে আবু জাহেলের সঙ্গে তুলনা করলেন কাতারের আমিরের ভাই
https://parstoday.ir/bn/news/west_asia-i54045-সৌদি_যুবরাজকে_আবু_জাহেলের_সঙ্গে_তুলনা_করলেন_কাতারের_আমিরের_ভাই
সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে কুখ্যাত আবু জাহেলের সঙ্গে তুলনা করেছেন কাতারের আমিরের ভাই জুয়ান বিন হামাদ আলে সানি। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, যারা সব কিছুকে সংখ্যা ও আকার দিয়ে বিচার করে তারা কম বুদ্ধিসম্পন্ন এবং এ ধরনের ব্যক্তিরা শেষ পর্যন্ত পরাজিত হয়। মোহাম্মদ বিন সালমানের এক অবমাননাকর মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৭, ২০১৮ ০৯:২২ Asia/Dhaka
  • মোহাম্মাদ বিন সালমান
    মোহাম্মাদ বিন সালমান

সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে কুখ্যাত আবু জাহেলের সঙ্গে তুলনা করেছেন কাতারের আমিরের ভাই জুয়ান বিন হামাদ আলে সানি। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, যারা সব কিছুকে সংখ্যা ও আকার দিয়ে বিচার করে তারা কম বুদ্ধিসম্পন্ন এবং এ ধরনের ব্যক্তিরা শেষ পর্যন্ত পরাজিত হয়। মোহাম্মদ বিন সালমানের এক অবমাননাকর মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বদর যুদ্ধে কুরাইশরা আবু জাহেলের সংখ্যাভিত্তিক বিশ্লেষণ বিশ্বাস করেছিল। যদিও আবু জাহেল মুসলিম বাহিনীর যোগ্যতা ও সক্ষমতা সম্পর্কে অজ্ঞ ছিল।

সম্প্রতি সৌদি যুজরাজ মোহাম্মাদ বিন সালমান মিশর সফরে গিয়ে কাতারের সরকার ও জনগণকে অবমাননা করে বলেছেন, কাতারের জনসংখ্যা মিশরের একটি সড়কের জনসংখ্যার সমান এবং সৌদি আরবের যে কোনো মন্ত্রীই কাতার সংকটের সমাধান করার যোগ্যতা রাখেন। 

সৌদি যুবরাজের এ বক্তব্যে কাতারের সরকার ও জনগণ ভীষণ ক্ষুব্ধ হয়েছে। 

সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগ এনে ২০১৭ সালের জুন মাসে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর সরকারও একই পদক্ষেপ নেয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭