সৌদি আরবে ইয়েমেনের ৭ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ; হতাহত ৩
https://parstoday.ir/bn/news/west_asia-i54872-সৌদি_আরবে_ইয়েমেনের_৭_ক্ষেপণাস্ত্র_নিক্ষেপ_হতাহত_৩
ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের বিভিন্ন স্থানে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আনসারুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, গতরাতে রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আবহা, নাজরান ও জিযানের বিমানবন্দরগুলোতেও হামলা চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৬, ২০১৮ ১০:৫৮ Asia/Dhaka
  • ইয়েমেনি ক্ষেপণাস্ত্র
    ইয়েমেনি ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের বিভিন্ন স্থানে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আনসারুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, গতরাতে রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আবহা, নাজরান ও জিযানের বিমানবন্দরগুলোতেও হামলা চালানো হয়েছে।

সৌদি বিমানবাহিনী রিয়াদের আকাশে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী  সৌদি আরবের বিভিন্ন স্থানে সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে প্রবাসী এক মিশরীয় নিহত ও দুই জন আহত হয়েছেন।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি দাবি করেছেন, একটি আবাসিক ভবনে হতাহতের ওই ঘটনা ঘটেছে।

ইয়েমেনে সৌদি হামলার তৃতীয় বার্ষিকীতে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে স্থল, আকাশ ও সাগর পথে সর্বাত্মক অবরোধের কারণে মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা শুরু করে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬