ইরাক সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ; বাগদাদে বিশাল বিক্ষোভ
-
মুহাম্মাদ বিন সালমানকে যুদ্ধাপরাধী হিসেবে তুলে ধরে বাগদাদে বিক্ষোভ
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের আসন্ন ইরাক সফর উপলক্ষে রাজধানী বাগদাদে বিশাল বিক্ষোমুহাম্মাদ বিন সালমানের আসন্ন ইরাক সফর উপলক্ষে রাজধানী বাগদাদে বিশাল বিক্ষোভ মিছিলভ মিছিল হয়েছে।
গতকাল (শুক্রবার) জুমা নামাজের পর বিক্ষোভকারীরা বাগদাদে মিছিল বের করেন এবং বিন সালমানকে তারা যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। এছাড়া, সৌদি আরবকে তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল-কায়েদার সমর্থক বলে স্লোগান দেন। এসময় বিক্ষোভাকারীদের হাতে নানা ধরনের ব্যানার ও ফেস্টুন ছিল।
ইরাকের হিজবুল্লাহ ব্রিগেড গতকালের বিক্ষোভ-মিছিলের আয়োজন করে। এ ব্রিগেড ইরাকে দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির দপ্তর থেকে দেয়া তথ্য অনুসারে- মুহাম্মাদ বিন সালমান খুব শিগগিরি ইরাক সফর করবেন তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয় নি। ইরাক সফরের আগে তিনি দীর্ঘ সময় ধরে আমেরিকা সফর করেছেন। এ সফরের সময় তিনি বেশ কয়েকজন ইহুদিবাদী নেতার সঙ্গে বৈঠক করেন। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া হিসেবে তিনি এ বৈঠক করেছেন বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরব বেশ কিছুদিন ধরে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় রয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১