সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i56350-সৌদি_আরবে_আবারও_ক্ষেপণাস্ত্র_ছুড়ল_ইয়েমেন
ইয়েমেনের সেনাবাহিনী ও গণবাহিনী সৌদি আরবের দক্ষিণের নাজরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের অব্যাহত আগ্রাসনের জবাবে গতরাতে 'জিলজাল-দুই' নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৬, ২০১৮ ০৪:৩৪ Asia/Dhaka
  • ইয়েমেনের ক্ষেপণাস্ত্র
    ইয়েমেনের ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের সেনাবাহিনী ও গণবাহিনী সৌদি আরবের দক্ষিণের নাজরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের অব্যাহত আগ্রাসনের জবাবে গতরাতে 'জিলজাল-দুই' নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট।

নাজরানে সৌদি সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে। এর আগে গত সোমবার নাজরানে আরামকো কোম্পানির তেল স্থাপনায় দু'টি 'বদর-এক' ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেন। 'বদর-এক' ক্ষেপণাস্ত্র স্বল্প পাল্লার। 

ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র শারাফ লোকমান বলেছেন, যত দিন ইয়েমেনের বিরুদ্ধে অবরোধ ও আগ্রাসন থাকবে তত দিন আগ্রাসীদের সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। 

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এ হামলায় সমর্থন ও সহযোগিতা দিচ্ছে আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬