গাজায় হামলার পর প্রতিরোধের মুখে ইসরাইলের যুদ্ধ বিরতির প্রস্তাব!
https://parstoday.ir/bn/news/west_asia-i58134-গাজায়_হামলার_পর_প্রতিরোধের_মুখে_ইসরাইলের_যুদ্ধ_বিরতির_প্রস্তাব!
হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় যতদিন যুদ্ধ বিরতি মেনে চলবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোও ততদিন পর্যন্ত তা মেনে চলার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩০, ২০১৮ ১২:৩১ Asia/Dhaka
  • গাজায় হামলার পর প্রতিরোধের মুখে ইসরাইলের যুদ্ধ বিরতির প্রস্তাব!

হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় যতদিন যুদ্ধ বিরতি মেনে চলবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোও ততদিন পর্যন্ত তা মেনে চলার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে।

আজ (বুধবার) হামাসের উপ প্রধান খলিল আল হায়া এক বিবৃতিতে বলেছেন,  "ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন মোকাবেলায় সফল হওয়ার পর গত কয়েক ঘন্টায় ইসরাইলের পক্ষ থেকে বহু মধ্যস্থতাকারী আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। গাজা উপত্যাকায় ২০১৪ সালের যুদ্ধ বিরতির অবস্থায় ফিরে যাওয়ার ব্যাপারে দুই পক্ষ সম্মতি জানিয়েছে। দখলকারী ইসরাইল যতদিন এ যুদ্ধ বিরতি মেনে চলবে প্রতিরোধকামী পক্ষগুলোও ততদিন পর্যন্ত তা মেনে চলবে।"  

ইসরাইলে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলনের অন্তত ৩০টি অবস্থানে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গাজা থেকে ইসরাইলে মর্টার হামলা চালানোর প্রতিশোধ নিতে ইসরাইলি সেনারা এসব হামলা করে বলে তেল আবিবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, "গাজা উপত্যাকায় ইসরাইলি বাহিনীর ভয়ানক ও বেপরোয়া হামলা প্রমাণ করে যে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলকারী অবৈধ রাষ্ট্রটি শান্তি চায় না। তবে আমরা কোনো সংঘাত নয় শান্তি চাই।" এদিকে গাজায় ইসরাইলি হামলার জবাবে গাজার প্রতিরোধ আন্দোলনগুলো কয়েকটি অবৈধ ইসরাইলি বসতি এবং সামরিক অবস্থান লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ করা হয়েছে বলে হামাস এবং ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা স্বীকার করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০