ফিলিস্তিনিদের সুরক্ষা দিতে নিরাপত্তা পরিষদে কুয়েতের প্রস্তাব
https://parstoday.ir/bn/news/west_asia-i58146-ফিলিস্তিনিদের_সুরক্ষা_দিতে_নিরাপত্তা_পরিষদে_কুয়েতের_প্রস্তাব
ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা দেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলেছে কুয়েত। ইহুদিবাদী ইসরাইলের সহিংসতার মুখে ফিলিস্তিনি নাগরিকদের রক্ষার উপায় খুঁজে বের করার জন্য কুয়েতের প্রস্তাবটি বিবেচনা করতে অনুরোধ করেছে দেশটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩০, ২০১৮ ১৩:২১ Asia/Dhaka
  • অসহায় ফিলিস্তিনি নারী
    অসহায় ফিলিস্তিনি নারী

ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা দেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলেছে কুয়েত। ইহুদিবাদী ইসরাইলের সহিংসতার মুখে ফিলিস্তিনি নাগরিকদের রক্ষার উপায় খুঁজে বের করার জন্য কুয়েতের প্রস্তাবটি বিবেচনা করতে অনুরোধ করেছে দেশটি।

গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তুলেছে কুয়েত এবং আশা করা হচ্ছে আগামীকাল প্রস্তাবটির ওপর ভোটাভুটি হবে। কুয়েত হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য।

প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনের সমস্ত বেসামরিক নাগরিককে সুরক্ষা দেয়ার ব্যবস্থা নিতে হবে। কীভাবে বিষয়টি নিশ্চিত করা যায় তার উপায় খুঁজে জাতিসংঘ মাহসচিব অ্যান্তোনিও গুতেরেসকে আগামী ৬০ দিনের মধ্যে একটি রিপোর্ট দেয়ার ও অনুরোধ করা হয়েছে এ প্রস্তাবে।  

জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন প্রস্তাবের নিন্দা করেছেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০