মার্কিন ‘শান্তি পরিকল্পনা’র প্রতি ৪ আরব দেশের সবুজ সংকেত
-
কুশনার ও গ্রিনব্লাট
ফিলিস্তিন ইস্যুতে আমেরিকার কথিত শান্তি পরিকল্পনার প্রতি সবুজ সংকেত দিয়েছে চারটি আরব দেশ। বলা হচ্ছে- ফিলিস্তিনিদের অধিকার ছেড়ে দেয়া এবং ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার ফরমুলা দিয়ে আমেরিকা এই শান্তি পরিকল্পনা তৈরি করেছে।
ইসরাইলের দৈনিক হাইয়ুম পত্রিকা গতকাল (সোমবার) জানিয়েছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও জর্দান কথিত শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন দেয়ার আশ্বাস দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনারের মধ্যপ্রাচ্য সফরের সময় এসব আরব দেশ তাদের সমর্থনের আশ্বাস দেয়। কুশনারের সঙ্গে মধ্যপ্রাচ্য বিষয়ক আমেরিকার বিশেষ দূত জ্যাসন গ্রিনব্লাটও এ সফরে ছিলেন।
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানে আমেরিকার মধ্যস্থতা মানবে না বলে ঘোষণা দেয়ার পরও ট্রাম্প প্রশাসন কথিত শান্তি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। এ বিষয়ে কয়েকটি আরব রাষ্ট্রের সমর্থন আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ পঁজি বলে বিবেচনা করা হচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬