হুদায়দায় সামরিক আগ্রাসন স্থগিতের ঘোষণা দিল আরব আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i59745-হুদায়দায়_সামরিক_আগ্রাসন_স্থগিতের_ঘোষণা_দিল_আরব_আমিরাত
ইয়েমেনের হুদায়দা শহরে চলমান সামরিক আগ্রাসন স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। হুথি আনসারুল্লাহ বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে আগ্রাসী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট পিছু হটছে বলে খবর বের হওয়ার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এ ঘোষণা এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০১, ২০১৮ ১৪:৪৩ Asia/Dhaka
  • হুদায়দায় সামরিক আগ্রাসন স্থগিতের ঘোষণা দিল আরব আমিরাত

ইয়েমেনের হুদায়দা শহরে চলমান সামরিক আগ্রাসন স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। হুথি আনসারুল্লাহ বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে আগ্রাসী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট পিছু হটছে বলে খবর বের হওয়ার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এ ঘোষণা এলো।

হুদায়দায় চলমান সংকট নিরসনে জাতিসংঘের প্রচেষ্টাকে সুযোগ করে দিতেই এ অভিযান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্দেশ আজ (রোববার) নিজের টুইটার একাউন্টে দাবি করেছেন। তিনি বলেন, "হুদাইদা শহর এবং বন্দর থেকে হুথি আনরারুল্লাহ যুদ্ধাদের নিঃশর্তভাবে সরে যাওয়ার লক্ষ্যে ইয়েমেন বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটিকে আমরা স্বাগত জানাই।" গার্দেশ বলেন, "জাতিসংঘের নেয়া উদ্যোগ পুরোপুরিভাবে বাস্তবায়নের জন্য যেন যথেষ্ট সময় পাওয়া যায় সেজন্যে আমরা হুদায়দায় সামরিক অভিযান বন্ধ রেখেছি।"

সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত সামরিক জোট হুদায়দা বন্দর দখলের উদ্দেশ্যে গত ১৩ জুন থেকে জল, স্থল ও আকাশপথে ওই বন্দরনগরীর ওপর ব্যাপক মাত্রায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স এ কাজে সৌদি আরবকে সহযোগিতা করছে। ইয়েমেন সেনাবাহিনীর প্রতিরোধের কারণে এখন পর্যন্ত হুদায়দার দখল নিতে পারেনি সৌদি সরকার। ইয়েমেনে মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার প্রধান রুট হচ্ছে হুদায়দা বন্দর।#

পার্সটুডে/বাবুল আখতার/১