সৌদি বিমান ভূপাতিত করেছে ইয়েমেনি সেনারা
-
ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয় সৌদি জঙ্গিবিমান (ফাইল ফটো)
ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে বিমানটি ভূপাতিত হয়েছে বলে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে বোমা হামলা চালিয়ে ফেরার পথে সৌদি বিমানটিকে ভূপাতিত করা হয়। এর আগে বিমানটি সা’দা প্রদেশে রক্তক্ষয়ী বোমা হামলা চালায়।
গত জানুয়ারি মাসে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সৌদি আরবের একটি এফ-১৫ জঙ্গিবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ প্রকাশ করেছিল। এছাড়া, গত বছরের জুন মাসে রাজধানী সানার আকাশে ইয়েমেনের সেনারা সৌদি আরবের আরেকটি এফ-১৫ বিমানকে বাধা দেয় এবং বিমানটিকে ভূপাতিত করতে সক্ষম হয়।
এদিকে, গতকাল ইয়েমেনের স্নাইপাররা সৌদি আরবের পাঁচ সেনাকে গুলি করে হত্যা করেছে। এছাড়া, কয়েকটি সংঘর্ষে সৌদি সমর্থিত ৪৪ সন্ত্রাসী নিহত হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩