ইয়েমেনে পানি ব্যবস্থার ওপর সৌদি হামলা: ইউনিসেফের নিন্দা
https://parstoday.ir/bn/news/west_asia-i60325-ইয়েমেনে_পানি_ব্যবস্থার_ওপর_সৌদি_হামলা_ইউনিসেফের_নিন্দা
জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল ইউনিসেফ ইয়েমেনের পানি ব্যবস্থার ওপর সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত বিমান হামলার কড়া নিন্দা জানিয়েছে। পানি সরবরাহের এসব অবকাঠামো ধ্বংসের ফলে আরো বহু মানুষের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে সংস্থাটি হুঁশিয়ারি দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০১৮ ১৪:০৪ Asia/Dhaka
  • ইয়েমেনে পানি ব্যবস্থার ওপর সৌদি হামলা: ইউনিসেফের নিন্দা

জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল ইউনিসেফ ইয়েমেনের পানি ব্যবস্থার ওপর সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত বিমান হামলার কড়া নিন্দা জানিয়েছে। পানি সরবরাহের এসব অবকাঠামো ধ্বংসের ফলে আরো বহু মানুষের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে সংস্থাটি হুঁশিয়ারি দিয়েছে।

গতকাল (মঙ্গলবার) ইউনিসেফের মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা বিষয়ক পরিচালক গির্ত ক্যাপেলারে এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশে পানি সরবরাহের অবকাঠামোর ওপর তিন দফা হামলা চালিয়েছে সৌদি বাহিনী। তিনি বলেন, সা'দার অর্ধেকের বেশি পানি ব্যবস্থা বিমান হামলার মাধ্যমে ধ্বংস করা হয়েছে এবং এর ফলে ১০ হাজারের বেশি ইয়েমেনি খাবার পানি থেকে বঞ্চিত হচ্ছে।  

ক্যাপেলেরে বলেন, ইয়েমেনে জীবন রক্ষাকারী পানি ব্যাবস্থার ওপর হামলায় ইউনিসেফ অত্যন্ত জোরালোভাবে নিন্দা জানাচ্ছে। তিনি আরো বলেন, পানি ব্যবস্থাপনার ওপর নিয়মিতভাবে হামলার মাধ্যমে ইয়েমেনের শিশু এবং পরিবারগুলোতে পানি থেকে বঞ্চিত করা হচ্ছে। এর ফলে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে পানি বাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫