সৌদি জোটের আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি নারীদের বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i60600-সৌদি_জোটের_আগ্রাসনের_বিরুদ্ধে_ইয়েমেনি_নারীদের_বিক্ষোভ
ইয়েমেনে আগ্রাসী সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে রাজধানী সানায় শত শত নারী বিক্ষোভ করেছেন। গত শুক্রবার হুদায়দা বন্দরের একটি হাসপাতাল এবং একটি মাছের বাজারে বিমান হামলায় অন্তত ৫২ জন বেসামরিক ব্যক্তি শহীদ ও শতাধিক আহত হওয়ার পর নারীরা এ বিক্ষোভ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০১৮ ১২:০৮ Asia/Dhaka
  • সৌদি জোটের আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি নারীদের বিক্ষোভ

ইয়েমেনে আগ্রাসী সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে রাজধানী সানায় শত শত নারী বিক্ষোভ করেছেন। গত শুক্রবার হুদায়দা বন্দরের একটি হাসপাতাল এবং একটি মাছের বাজারে বিমান হামলায় অন্তত ৫২ জন বেসামরিক ব্যক্তি শহীদ ও শতাধিক আহত হওয়ার পর নারীরা এ বিক্ষোভ করেন।

বিক্ষোভকারী নারীরা গতকাল (শনিবার) সানার প্রধান প্রধান সড়কগুলোকে নানা স্লোগান সম্বলিত প্লেকার্ড এবং জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ-মিছিলে অংশ নেন। এ সময় তারা ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া সৌদি যুদ্ধের নিন্দা জানান। অনেক নারী নিজেদের কাছে থাকা রাইফেল উচিয়ে ধরে আগ্রাসীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও তার আঞ্চলিক কয়েকটি মিত্রদেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালের জন্য সামরিক আগ্রাসন শুরু করলেও রিয়াদ সে লক্ষ্য অর্জন করতে পারে নি।

সৌদি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত আগ্রাসী রাজতান্ত্রিক সরকারের কাছে পাশ্চাত্যের বিভিন্ন দেশ বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেন  বিপুল পরিমাণ উন্নত আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে। সৌদি জোটের বিমান হামলায় বিশেষ করে সৌদি আরব ও সংয়ুক্ত আরব আমিরাতের হামলায় ইয়েমেনের বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। #

পার্সটুডে/বাবুল আখতার/৫