‘ইস্তাম্বুলে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক হত্যা তুরস্কের সার্বভৌমত্বের লঙ্ঘন’
https://parstoday.ir/bn/news/west_asia-i64844-ইস্তাম্বুলে_ভিন্ন_মতাবলম্বী_সাংবাদিক_হত্যা_তুরস্কের_সার্বভৌমত্বের_লঙ্ঘন’
তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার মাধ্যমে তুরস্কের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে রিয়াদ সরকার।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০৭, ২০১৮ ১২:৪৭ Asia/Dhaka
  • রিচার্ড সিলভারস্টেইন
    রিচার্ড সিলভারস্টেইন

তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার মাধ্যমে তুরস্কের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে রিয়াদ সরকার।

মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার রিচার্ড সিলভারস্টেইন ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি বলেন, সাংবাদিক জামাল খাশোগিকে সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যার ঘটনায় একথাও পরিষ্কার হচ্ছে যে, রিয়াদ এবং আংকারার মধ্যে ব্যাপকমাত্রায় শত্রুতা রয়েছে।

সাংবাদিক জামাল খাশোগি

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি সম্প্রতি তুরস্ক সফরে যান এবং গত মঙ্গলবার বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে তিনি ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেটে প্রবেশ করেন। এ সময় তার হবুবধু কয়েক ঘণ্টা কনস্যুলেটের বাইরে অপেক্ষা করেন। কিন্তু খাশোগি সেখান থেকে বের না হওয়ার পর ওই নারী তুরস্কের পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা পর সৌদি কর্মকর্তারা দাবি করেছেন, খাশোগি সৌদি কনস্যুলেট থেকে চলে গেছেন। আঙ্কারা বলছে, সৌদি আরবের এই দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি।

ঘটনার পর সৌদি রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে প্রতিবাদ জানান এবং সঠিক তথ্য দিতে বলে। সৌদি রাষ্ট্রদূত তুর্কি কর্মকর্তাদের কাছে জামাল খাশোগির নিখোঁজ হওয়ার কথা অস্বীকার করেন এবং তথ্য পেলে জানাবেন বলে উল্লেখ করেন। এরপর খবর বের হয়েছে সৌদি কন্স্যুলেটেই জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৭