সিরিয়ার সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে জর্দান
https://parstoday.ir/bn/news/west_asia-i65050-সিরিয়ার_সঙ্গে_প্রধান_সীমান্ত_ক্রসিং_খুলে_দিয়েছে_জর্দান
সিরিয়ার সঙ্গে নাসিব সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে জর্দান। এটা হচ্ছে জর্দান থেকে সিরিয়ায় যাওয়ার প্রধান সীমান্ত ক্রসিং। বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের তৎপরতার কারণে তিন বছর বন্ধ থাকার পর এ ক্রসিং খুলে দেয়ায় মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক রুট আবার প্রাণ ফিরে পেল।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৫, ২০১৮ ১৪:১০ Asia/Dhaka
  • নাসিব ক্রসিং (জর্দানের দিক থেকে)
    নাসিব ক্রসিং (জর্দানের দিক থেকে)

সিরিয়ার সঙ্গে নাসিব সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে জর্দান। এটা হচ্ছে জর্দান থেকে সিরিয়ায় যাওয়ার প্রধান সীমান্ত ক্রসিং। বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের তৎপরতার কারণে তিন বছর বন্ধ থাকার পর এ ক্রসিং খুলে দেয়ায় মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক রুট আবার প্রাণ ফিরে পেল।  

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ (সোমবার) সকাল ৮টায় নাসিব ক্রসিং পয়েন্ট খোলা হয় এবং তখন সেখানে জর্দানের বেশকিছু সংখ্যক পুলিশ ও কাস্টমস কর্মকর্তা উপস্থিত ছিলেন। জর্দান সরকারের মুখপাত্র জুমানা গুনাইমাতের বরাত দিয়ে বার্তা সংস্থা পেত্রা জানিয়েছে, “বাণিজ্যের ক্ষেত্রে নাসিব ক্রসিং দুই ভ্রাতৃপ্রতীম দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে অন্য আরব দেশের ভেতরেও পণ্য পরিবহণ করা হয়।  

নসিক ক্রসিং (সিরিয়ার দিক থেকে)

২০১৫ সালে উগ্র সন্ত্রাসীরা এ ক্রসিং পয়েন্ট দখল করে তবে গত জুলাই মাসে সিরিয়ার সেনারা তা পুনরুদ্ধার করতে সক্ষম হয়। সীমান্ত ক্রসিংটি সন্ত্রাসীদের দখলে থাকার কারণে এ রুটে সিরিয়া, জর্দান, লেবানন এবং তেলসমৃদ্ধ পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাণিজ্যিক লেনদেন বন্ধ ছিল। অনেক আরব দেশ যখন সিরিয়াকে বয়কট করছে তখন জর্দানের সঙ্গে এ ক্রসিং খোলা দামেস্ক সরকারের জন্য এক ধরনের কূটনৈতিক বিজয় বলেও মনে করা হচ্ছে।#  

পার্সটুডে/এসআইবি/১৫