গাজা আগ্রাসনের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i65221-গাজা_আগ্রাসনের_ব্যাপারে_ইহুদিবাদী_ইসরাইলকে_সতর্ক_করল_হামাস
অবরুদ্ধ গাজা উপত্যকায় ওপর নতুন করে যেকোনো আগ্রাসন চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। আন্দোলনের নেতা ইসমাইল হানিয়ার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহির নুনু রোববার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০১৮ ০৩:১৪ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়ার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহির নুনু
    ইসমাইল হানিয়ার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহির নুনু

অবরুদ্ধ গাজা উপত্যকায় ওপর নতুন করে যেকোনো আগ্রাসন চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। আন্দোলনের নেতা ইসমাইল হানিয়ার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহির নুনু রোববার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল যদি গাজায় আগ্রাসন চালানোর মতো কাপুরুষতা দেখায় তাহলে ফিলিস্তিনিদের পক্ষ থেকে তীব্র প্রতিরোধের সম্মুখীন হবে। বিশেষ করে হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড ইহুদিবাদী বাহিনীকে উপযুক্ত শিক্ষা দেবে বলে তাহির নুনু সতর্ক করে দেন।

গাজা সীমান্তে গত ২৮ মার্চ ইসরাইলি হামলার দৃশ্য (ফাইল ছবি)

তিনি বলেন, নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য ফিলিস্তিনি জনগণ যে আন্দোলন করছে তা দমন করার লক্ষ্যে ইসরাইল গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে চায়। কিন্তু তা হতে দেয়া হবে না এবং ফিলিস্তিনি জনগণের প্রতিবাদ বিক্ষোভও থামানো যাবে না।

গাজা উপত্যকার ওপর গত ১১ বছর ধরে আরোপিত অবরোধ ভাঙা এবং ইহুদিবাদীদের দখলে থাকা ফিলিস্তিনি মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে গত ২৮ মার্চ থেকে গাজায় বিক্ষোভ করে যাচ্ছেন ফিলিস্তিনি জনগণ।

প্রথমদিকে প্রতিদিন এ বিক্ষোভ হলেও বর্তমানে প্রতি শুক্রবার এ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ দমনে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের পাশবিক হামলায় এ পর্যন্ত অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ২৮ মার্চ প্রথম দিনের বিক্ষোভেই অন্তত ৫০ ফিলিস্তিনিকে হত্যা করে মানবতার শত্রু ইসরাইল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২