ইসরাইলের সঙ্গে গ্যাস চুক্তি স্বাক্ষরকারীদের শাস্তি চাইলেন জর্দানের সাংসদ
https://parstoday.ir/bn/news/west_asia-i75962-ইসরাইলের_সঙ্গে_গ্যাস_চুক্তি_স্বাক্ষরকারীদের_শাস্তি_চাইলেন_জর্দানের_সাংসদ
জর্দানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সংসদীয় কমিটির প্রধান রায়েদ আল খাযালা বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত গ্যাস চুক্তি দেশের স্বার্থ পরিপন্থী, অবিলম্বে তা বাতিল করা উচিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৯ ১৩:১৭ Asia/Dhaka
  • রায়েদ আল খাযালা
    রায়েদ আল খাযালা

জর্দানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সংসদীয় কমিটির প্রধান রায়েদ আল খাযালা বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত গ্যাস চুক্তি দেশের স্বার্থ পরিপন্থী, অবিলম্বে তা বাতিল করা উচিত।

তিনি বলেন, চুক্তি বাতিল করে এর সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত গ্যাস চুক্তি বাতিলের বৈধ উপায়গুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে এর আগে কয়েক জন সংসদ সদস্য জানিয়েছেন।  

জর্দানের জাতীয় বিদ্যুৎ কোম্পানি ২০১৬ সালে ইসরাইল থেকে গ্যাস আমদানি সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছে। এই চুক্তি অনুযায়ী ১৫ বছরে ইসরাইল থেকে জর্দানের প্রায় সাড়ে চার হাজার কোটি ঘনমিটার গ্যাস আমদানি করার কথা ছিল।

চুক্তি সইয়ের সময়ই জর্দানের জনগণ এর বিরোধিতা করেছিল, সংসদেও প্রতিবাদ হয়েছিল। সম্প্রতি ইসরাইলের সঙ্গে জর্দানের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

সম্প্রতি জর্দানের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলকে শত্রু কল্পনা করে সামরিক মহড়া চালিয়েছে। মহড়ায় জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ নিজে উপস্থিত ছিলেন। দখলদার ইসরাইলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ মোকাবেলার কৌশল অনুশীলন করা হয় এ মহড়ায়। #

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।