তুর্কি সমর্থিত সন্ত্রাসীদের ওপর প্রচণ্ড আঘাত হেনেছে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i77843-তুর্কি_সমর্থিত_সন্ত্রাসীদের_ওপর_প্রচণ্ড_আঘাত_হেনেছে_সিরিয়া
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সর্মথিত সন্ত্রাসীদের ওপর প্রচণ্ড আঘাত হেনেছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ার বিমান হামলায় তুরস্কের কয়েক ডজন সেনা মারা যাওয়ার পর যখন দামেস্ক এবং আঙ্কারার মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে তখন তুর্কি সমর্থিত সন্ত্রাসীদের ওপর সিরিয় সেনাদের হামলার খবর এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১১:৫১ Asia/Dhaka
  • সারাকেব শহরে সন্ত্রাসীদের তৎপরতা
    সারাকেব শহরে সন্ত্রাসীদের তৎপরতা

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সর্মথিত সন্ত্রাসীদের ওপর প্রচণ্ড আঘাত হেনেছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ার বিমান হামলায় তুরস্কের কয়েক ডজন সেনা মারা যাওয়ার পর যখন দামেস্ক এবং আঙ্কারার মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে তখন তুর্কি সমর্থিত সন্ত্রাসীদের ওপর সিরিয় সেনাদের হামলার খবর এলো।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল (শুক্রবার) সিরিয়ার সরকারি বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে দিনব্যাপী জোরালো অভিযান চালিয়েছে। ইদলিব প্রদেশের সারাকেব শহরের আশপাশে এই অভিযান চলে।

সানা বলছে, সিরিয়ার ইদলিব শহরের যেসব সন্ত্রাসী এখন তৎপর রয়েছে তারা তুরস্কের সামরিক বাহিনী থেকে সরাসরি তুর্কি  সেনাদের সমর্থন পাচ্ছে এবং তুর্কি বাহিনী সন্ত্রাসীদেরকে গোলাবারুদ সরবরাহ করছে।

সানা আরো বলছে, সিরিয়ার সরকারি বাহিনীর অবস্থানে সন্ত্রাসীরা যেসব হামলা চালাচ্ছে তার সরাসরি নেতৃত্ব দিচ্ছে তুরস্কের সেনারা।#

পার্সটুডে/এসআইবি/২৯