সৌদি রাজপরিবারে করোনাভাইরাসের ভয়াবহ বিস্তার
https://parstoday.ir/bn/news/west_asia-i78946-সৌদি_রাজপরিবারে_করোনাভাইরাসের_ভয়াবহ_বিস্তার
করোনাভাইরাস সৌদি রাজপরিবারে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৯, ২০২০ ১১:৫৮ Asia/Dhaka
  • সৌদি রাজপরিবারের সদস্য
    সৌদি রাজপরিবারের সদস্য

করোনাভাইরাস সৌদি রাজপরিবারে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে।

দৈনিক নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, সৌদি রাজপরিবারের প্রায় ১৫০ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রিয়াদের গভর্নরও আক্রান্তদের অন্যতম যিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি আছেন। সৌদি বাদশা সালমানও ব্যক্তিগত সুরক্ষার লক্ষ্যে জেদ্দা শহরের কাছে লোহিত সাগরের একটি দ্বীপ প্রাসাদে চলে গেছেন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সৌদিআরবে এখন পর্যন্ত ৩ হাজার ১২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৪১ জনের মতো মারা গেছে।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।