ইসরাইল কেন সাংবাদিকদের টার্গেট করে, হামাস মুখপাত্রের ব্যাখ্যা
https://parstoday.ir/bn/news/west_asia-i79586-ইসরাইল_কেন_সাংবাদিকদের_টার্গেট_করে_হামাস_মুখপাত্রের_ব্যাখ্যা
ফিলিস্তিনের জনপ্রিয় ইসলামি সংগঠন হামাসের মুখপাত্র ফুজি বারহুম বলেছেন, ফিলিস্তিনি হত্যা-নির্যাতন আড়াল করতে সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়ন অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৪, ২০২০ ০৩:৩০ Asia/Dhaka
  • ফুজি বারহুম
    ফুজি বারহুম

ফিলিস্তিনের জনপ্রিয় ইসলামি সংগঠন হামাসের মুখপাত্র ফুজি বারহুম বলেছেন, ফিলিস্তিনি হত্যা-নির্যাতন আড়াল করতে সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়ন অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল।

তিনি রোববার রাতে আরও বলেছেন, দখলদারেরা সাংবাদিকদের অধিকার লঙ্ঘন করে ধরপাকড় ও নির্যাতন অব্যাহত রেখেছে। কারণ তারা এর মাধ্যমে বাস্তব চিত্র আড়ালে রাখতে চায়। 

সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিলে তাদের মানবতাবিরোধী অপরাধের চিত্র গোটা বিশ্বের সামনে আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে বলে তিনি জানান।

ফিলিস্তিনি গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত বাড়াতে তিনি সাংবাদিকদের আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ওই মুখপাত্র। সাংবাদিকদের হত্যা-নির্যাতন করার কারণেও ইসরাইলি নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিৎ বলে তিনি মন্তব্য করেন।

ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতনের খবর গোটা বিশ্বে ছড়িয়ে দিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কারণে ফিলিস্তিনি সাংবাদিকদেরকে সব সময় ইসরাইলি হুমকির মুখে থাকতে হয়।

ইসরাইলি কারাগারে বর্তমানে অন্তত ১২ জন সাংবাদিক আটক রয়েছেন বলে ফিলিস্তিনের সাংবাদিকদের একটি সংগঠন জানিয়েছে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।