দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক ক্ষমার অযোগ্য মহাপাপ: হামাস নেতা
https://parstoday.ir/bn/news/west_asia-i79731-দখলদার_ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_ক্ষমার_অযোগ্য_মহাপাপ_হামাস_নেতা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করলে তা ক্ষমার অযোগ্য অপরাধ ও মহাপাপ হিসেবে গণ্য হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৯, ২০২০ ১২:৪৮ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করলে তা ক্ষমার অযোগ্য অপরাধ ও মহাপাপ হিসেবে গণ্য হবে।

তিনি গতকাল গাজায় আরও বলেছেন, যারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় তারা আসলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছে। 

হামাস নেতা বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পেছনে কোনো যুক্তিই গ্রহণযোগ্য নয়। দখলদারদের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বা গণমাধ্যম সংক্রান্ত যেকোনো সহযোগিতা ব্যর্থ হতে বাধ্য।

হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান বলেন, ফিলিস্তিনি জাতির প্রতিরোধ অব্যাহত থাকবে এবং প্রতিরোধের ভিত্তি কোনো  দিন দুর্বল হবে না।

গত কয়েক মাস ধরে সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশ, কুদস-দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করেছে।

 ইহুদিবাদী ইসরাইল মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ দখল করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর হত্যা-নির্যাতন চালিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।