সিরিয়ার তেলসমৃদ্ধ দেইর আজ-যোরে নতুন সামরিক ঘাঁটি করেছে আমেরিকা: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i79750-সিরিয়ার_তেলসমৃদ্ধ_দেইর_আজ_যোরে_নতুন_সামরিক_ঘাঁটি_করেছে_আমেরিকা_রিপোর্ট
সিরিয়ার পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ দেইর আজ-যোর প্রদেশে নতুন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে আমেরিকা। এর মাধ্যমে মূলত আরব এ দেশটিতে মার্কিন বাহিনীর উপস্থিতি জোরদার করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১০, ২০২০ ০৭:২৬ Asia/Dhaka
  • সিরিয়ার এম-ফোর মহাসড়কে মার্কিন সেনাদের টহল
    সিরিয়ার এম-ফোর মহাসড়কে মার্কিন সেনাদের টহল

সিরিয়ার পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ দেইর আজ-যোর প্রদেশে নতুন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে আমেরিকা। এর মাধ্যমে মূলত আরব এ দেশটিতে মার্কিন বাহিনীর উপস্থিতি জোরদার করা হলো।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, দেইর আজ-যোর প্রদেশের জাজরাত এলাকায় মার্কিন বাহিনী নতুন ঘাঁটি গড়ে তুলেছে। গত কয়েকদিন ধরে অন্তত ৩০০ ট্রাক অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য ওই এলাকায় নেয়া হয়েছে যার বেশিরভাগই জাজরাতের দিকে গেছে।

সিরিয়ান অবজারবেটরি তাদের রিপোর্টে বলেছে প্রদেশের আল ওমার তেল ক্ষেত্রের কাছে মার্কিন বাহিনী তাদের নতুন ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। সম্প্রতি সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, মার্কিন ও আন্তর্জাতিক যৌথ বাহিনীর সেনারা ওই ঘাঁটিতে পৌঁছেছে।

সিরিয়ার উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে মার্কিন সেনারা কয়েকটি ঘাঁটি পরিচালনা করে থাকে। এসব এলাকায় কুর্দি গেরিলাদের জোরালো তৎপরতা রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১০