ইরাকে দায়েশ বিরোধী অভিযানে নিহত হলো মার্কিন কমান্ডো
https://parstoday.ir/bn/news/west_asia-i8419-ইরাকে_দায়েশ_বিরোধী_অভিযানে_নিহত_হলো_মার্কিন_কমান্ডো
দক্ষিণাঞ্চলীয় ইরাকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের গুলিবর্ষণে মার্কিন নৌ কমান্ডো সিলের এক সদস্য নিহত হয়েছে। কুর্দি পেশমারগা বাহিনীতে উপদেষ্টার দায়িত্বে পালন করছিলেন নিহত সিল সদস্য চার্লি কেটিং। কেটিং নিহত হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৪, ২০১৬ ০৫:৫৯ Asia/Dhaka
  • ইরাকে দায়েশ বিরোধী অভিযানে নিহত হলো মার্কিন কমান্ডো

দক্ষিণাঞ্চলীয় ইরাকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের গুলিবর্ষণে মার্কিন নৌ কমান্ডো সিলের এক সদস্য নিহত হয়েছে। কুর্দি পেশমারগা বাহিনীতে উপদেষ্টার দায়িত্বে পালন করছিলেন নিহত সিল সদস্য চার্লি কেটিং। কেটিং নিহত হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার।

ইরাকি কুর্দি অঞ্চলের রাজধানী আরবিলের কাছে শত্রুর গুলিতে এ সেনা নিহত হয়েছে বলে জানান তিনি।

কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, গতকাল(মঙ্গলবার) সকালে মসুলের উত্তরের ফ্রন্টলাইনে পেশমারগা বাহিনীর প্রতিরক্ষা লাইন ভেদ করে তাকফিরিরা ঢুকে পড়লে ৩১ বছর বয়সি কেটিং নিহত হয়।

২০১৪ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট তাকফিরি বিরোধী অভিযান শুরুর পর থেকে এ নিয়ে ইরাকে আমেরিকার তিন সেনা নিহত হলো। মার্কিন জোটের কথিত অভিযান ও বিমান হামলা সত্ত্বেও ইরাকের দক্ষিণ এবং পশ্চিমে বিশাল অঞ্চল এখনো নিয়ন্ত্রণ করছে আইএসআইএল।#

মূসা রেজা/৪