৪ ফিলিস্তিনি হত্যার নিন্দা করল হিজবুল্লাহ এবং ওআইসি
https://parstoday.ir/bn/news/west_asia-i96096-৪_ফিলিস্তিনি_হত্যার_নিন্দা_করল_হিজবুল্লাহ_এবং_ওআইসি
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা বর্বর হামলা চালিয়ে যে চার ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে তার নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, ইহুদিবাদীদের এই দমন-পীড়ন এবং হত্যাযজ্ঞের পরেও শেষ বিচারে তেল আবিবের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রাম বিজয়ী হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৭, ২০২১ ১৫:৫৫ Asia/Dhaka
  • জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ চার ফিলিস্তিনি তরুণ
    জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ চার ফিলিস্তিনি তরুণ

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা বর্বর হামলা চালিয়ে যে চার ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে তার নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, ইহুদিবাদীদের এই দমন-পীড়ন এবং হত্যাযজ্ঞের পরেও শেষ বিচারে তেল আবিবের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রাম বিজয়ী হবে।

সোমবার সকালে জেনিন শরণার্থী শিবিরে প্রচণ্ড গোলাগুলি চালায় ইহুদিবাদী সেনারা। এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের প্রতিরোধে প্রশংসা করেছে হিজবুল্লাহ আন্দোলন।

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ফিলিস্তিনিদের এই প্রতিরোধ তাদেরকে স্বাভাবিক বিজয়ের পথে নিয়ে যাবে এবং ফিলিস্তিনি জাতি তাদের প্রথম ও প্রধান লক্ষ্য ইসরাইলি দখলদারিত্ব থেকে স্বাধীনতা অর্জন করবে।

সোমবার সকালের ওই হামলায় জেরিন শরণার্থী শিবিরে যে চার তরুণ শহীদ হন তার দু জনের লাশ ইহুদিবাদী সেনারা নিয়ে যায়।

ইহুদিদের এই বর্বর হামলা ও হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। ৫৭ জাতির মুসলিম এ সংস্থাটি বলেছে, দখলদার ইসরাইলের সেনারা যে ঘৃণ্য অপরাধযজ্ঞ চালিয়েছে তা আন্তর্জাতিক মানবাধিকার ও কনভেনশনের চরম লঙ্ঘন। গতকালের এই হত্যাকাণ্ডের জন্য ওআইসি দখলদার ইসরাইলকে সম্পূর্ণভাবে দায়ী করে আন্তর্জাতিক সমাজের প্রতি ফিলিস্তিনিদের সমর্থন দিতে আহ্বান জানিয়েছে।

গতকালের ঘটনার পর ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, জেনিন শরণার্থী শিবিরের ফিলিস্তিনিরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাতে প্রমাণ হয়- ফিলিস্তিনি ভূখণ্ডের প্রতি ইঞ্চিতে ইসরাইল-বিরোধী প্রতিরোধ আন্দোলন ছড়িয়ে পড়েছে। এছাড়া চার ফিলিস্তিনিকে হত্যার জন্য হামাস পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ধর্মঘট আহ্বান করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৭