৭ মন্ত্রী নিয়ে আগামীকাল ইরান সফরে আসছেন ইরাকের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i97236-৭_মন্ত্রী_নিয়ে_আগামীকাল_ইরান_সফরে_আসছেন_ইরাকের_প্রধানমন্ত্রী
আগামীকাল (রোববার) ইরান সফরে আসছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি। এ তথ্য জানিয়েছেন ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২১ ১৭:০৩ Asia/Dhaka
  • মুস্তাফা আল কাজেমি
    মুস্তাফা আল কাজেমি

আগামীকাল (রোববার) ইরান সফরে আসছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি। এ তথ্য জানিয়েছেন ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি।

তিনি বলেছেন,ইরাকি প্রধানমন্ত্রী প্রভাবশালী ও ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদল নিয়ে ইরানে আসবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন সাতজন মন্ত্রী এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

একদিনের সফরে দুই দেশের নেতারা আর্থ-রাজনৈতিক সম্পর্ক আরও উন্নত করার উপায় নিয়ে আলোচনা করবেন।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে ফোনালাপে বলেছেন, ইরান হচ্ছে তাদের প্রকৃত অংশীদার। কারণ ইরাকের কঠিন সময়ে ইরান সব সময় তাদের পাশে ছিল।

ইরান ও ইরাক হচ্ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দুই প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে আর্থ-রাজনৈতিক ঘনিষ্ঠ সম্পর্কের পাশাপাশি রয়েছে আন্তরিক ধর্মীয় সম্পর্ক।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।