ইসরাইলকে নিয়ে পারস্য উপসাগরে ড্রোন টাস্কফোর্স গঠন করছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i97248-ইসরাইলকে_নিয়ে_পারস্য_উপসাগরে_ড্রোন_টাস্কফোর্স_গঠন_করছে_আমেরিকা
ইহুদিবাদী ইসরাইল এবং পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে পারস্য উপসাগরে একটি যৌথ সমুদ্র ড্রোন টাস্কফোর্স গঠন করবে করছে আমেরিকা। মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন পঞ্চম নৌবহর সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২১ ১৮:২১ Asia/Dhaka
  • বাহরাইনের রাজধানী মানামার কাছে মার্কিন ৫ম নৌবহরেরর ডকে নোঙর করে আছে একটি যুদ্ধজাহাজ
    বাহরাইনের রাজধানী মানামার কাছে মার্কিন ৫ম নৌবহরেরর ডকে নোঙর করে আছে একটি যুদ্ধজাহাজ

ইহুদিবাদী ইসরাইল এবং পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে পারস্য উপসাগরে একটি যৌথ সমুদ্র ড্রোন টাস্কফোর্স গঠন করবে করছে আমেরিকা। মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন পঞ্চম নৌবহর সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন পঞ্চম নৌবহর বুধবার ঘোষণা করেছে যে, তারা একটি নতুন টাস্কফোর্স গঠন করবে যার সঙ্গে এয়ারবোর্ন, নৌ জাহাজ ও আন্ডারওয়াটার ড্রোন যুক্ত থাকবে। সমুদ্রে জাহাজে হামলার ঘটনা নিয়ে যখন ইসলামি প্রজাতন্ত্র ইরোনের সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে উত্তেজনা চলছে তখন এই খবর বের হলো।

মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে তবে তারা বলেছে আগামী কয়েক মাসের মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চল তাদের ড্রোন বহরের সক্ষমতা দেখবে।

ইরানের নূর নিউজ এজেন্সি বলেছে, দীর্ঘ কয়েক বছর ধরে মধ্য এশিয়ায় মার্কিন সেনারা একের পর এক ব্যর্থতার পর নতুন কৌশল গ্রহণ করেছে এবং এর আওতায় লোকজনের মনোযোগ আকর্ষণ এবং তাদের উপস্থিতির বৈধতা দেয়ার লক্ষ্যে সমুদ্রভিত্তিক এই কথিত যৌথ টাস্ক ফোর্স গঠন করার তৎপরতা চালাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১১