পশ্চিম এশিয়া
  • গাজায় ইসরাইলি বাহিনী চড়া মূল্য দিচ্ছে, আরো ২ সেনা নিহত

    গাজায় ইসরাইলি বাহিনী চড়া মূল্য দিচ্ছে, আরো ২ সেনা নিহত

    ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১৫:২৪

    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট স্বীকার করেছেন যে, গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে তাদের সেনারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তাদেরকে চড়ামূল্য দিতে হচ্ছে।

  • ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার সামরিক বাহিনী

    ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার সামরিক বাহিনী

    ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১৫:২১

    ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গতকাল রাত সাড়ে নয়টার দিকে ইহুদিবাদী বাহিনী অধিকৃত গোলান মালভূমি থেকে রাজধানী দামেস্ক লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

  •  রাফাহ আগ্রাসনের ধকল সামাল দেয়া সম্ভব হবে না: ওলমার্ট

    রাফাহ আগ্রাসনের ধকল সামাল দেয়া সম্ভব হবে না: ওলমার্ট

    ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ০৬:১৩

    গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাহতে পরিকল্পিত স্থল আগাসনের ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়েছেন সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। তিনি বলেছেন, রাফাহতে আগ্রাসন চালালে ইসরাইলকে চরম আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়তে হবে যা সামাল দেয়া তেল আবিবের পক্ষে সম্ভব হবে না।

  •  পহেলা রমজান আল-আকসা অভিমুখে লং-মার্চের আহ্বান জানাল হামাস

    পহেলা রমজান আল-আকসা অভিমুখে লং-মার্চের আহ্বান জানাল হামাস

    ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ০৬:০৮

    জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আসন্ন রমজান মাসের প্রথম দিন আল-আকসা মসজিদ অভিমুখে লং-মার্চ করার আহ্বান জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। তিনি গতরাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ আহ্বান জানিয়ে বলেছেন, “আল-আকসা মসজিদ ও গাজা উপত্যকার ওপর আরোপিত ইসরাইলি অবরোধের মধ্যে কোনো পার্থক্য নেই এবং দু’টি অবরোধ একই সূত্রে গাঁথা।”

  • গাজা আগ্রাসন বন্ধ হলেই কেবল লোহিত সাগরে হামলা থামবে: ইয়েমেন

    গাজা আগ্রাসন বন্ধ হলেই কেবল লোহিত সাগরে হামলা থামবে: ইয়েমেন

    ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ০৬:৪৪

    গাজ উপত্যকায় ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজে হামলা করে আসছে ইয়েমেন। এরপর গতমাসে ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতেও হামলা শুরু করে সানা।

  • গাজায় বন্দী বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছে কাতার; হামাসের প্রতিক্রিয়া আসেনি

    গাজায় বন্দী বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছে কাতার; হামাসের প্রতিক্রিয়া আসেনি

    ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১৬:১৫

    গাজায় বন্দী বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। আল-জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, ৪০ জন ইসরাইলি বন্দীকে মুক্তি দেয়ার বিনিময়ে ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে চায় ইসরাইল। আর এই এই চুক্তির আওতায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি হতে পারে।

  • ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ওআইসি'র আহ্বান

    ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ওআইসি'র আহ্বান

    ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১৫:৪৭

    ইসলামি সম্মেলন সংস্থা বা ওআইসি'র মহাসচিব হোসাইন ইব্রাহিম তাহা ঘাতক ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ওআইসি মুসলিম দেশগুলোর সংস্থা হলেও এখন পর্যন্ত গাজা ইস্যুতে বড় কোনো ভূমিকা রাখতে পারেনি। প্রভাবশালী অনেক মুসলিম দেশের ভূমিকা নিয়েও বিশ্বব্যাপী প্রশ্ন দেখা দিয়েছে। 

  • 'ইসরাইলি গণহত্যায় নির্লজ্জ মার্কিন সহযোগিতা ইতিহাস ভুলবে না'

    'ইসরাইলি গণহত্যায় নির্লজ্জ মার্কিন সহযোগিতা ইতিহাস ভুলবে না'

    ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ০৮:০৬

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নির্লজ্জ সহযোগিতার কথা ইতিহাস থেকে মুছে যাবে না। হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক বৈঠকের পর এ মন্তব্য করেন।

  • আন্তর্জাতিক পানিসীমায় আমেরিকা ও তার মিত্রদের নিয়ন্ত্রণের দিন শেষ

    আন্তর্জাতিক পানিসীমায় আমেরিকা ও তার মিত্রদের নিয়ন্ত্রণের দিন শেষ

    ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১৬:২৬

    ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ আল-আতিফি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমার ওপর আমেরিকা এবং তার মিত্রদের বলদর্পী প্রভাব বিস্তার করে রাখার দিন শেষ হয়ে গেছে। এডেন উপসাগর এবং লোহিত সাগরে ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা এবং ব্রিটেনের জাহাজে যে হামলা চালাচ্ছে ইয়েমেনের যোদ্ধারা তারও প্রশংসা করেন জেনারেল আতিফি।