-
ইয়েমেনে লাখ লাখ মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১৪:৩৪ইয়েমেনের তাইজ শহরে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। পবিত্র কুরআন ও সবুজ পতাকা হাতে নিয়ে বিশ্বনবী (সা.) ও তাঁর আহলে বাইতপ্রেমী মুসলমানরা সুইডেন-ডেনমার্কসহ পশ্চিমা দেশগুলোতে কুরআন অবমাননার প্রতিবাদ জানান।
-
ইরাকে বিয়ের অনুষ্ঠানে খাদ্যে বিষ প্রয়োগ: অর্ধ-শতাধিক হাসপাতালে
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১২:১২কিরকুক প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে অর্ধ-শতাধিক অতিথি খাদ্যে বিষ প্রয়োগের শিকার হয়েছে। ইরাকি মিডিয়া ডব্লিউএএ আরও জানিয়েছে বিষে আক্রান্ত অতিথিদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
-
ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড: বর-কনেসহ নিহত শতাধিক, আহত ৩০০
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১৫:৫৭ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪৫০ জন হতাহত হয়েছেন। এর মধ্যে ১০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। বর-কনে কেউই বেঁচে নেই। বিয়ের অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
-
সৌদি-ইয়েমেন শান্তি আলোচনায় বাধা দিতে চাইছে সংযুক্ত আরব আমিরাত
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১৫:৫২সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট এবং ইয়েমেনের মধ্যকার যুদ্ধ অবসানের জন্য ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে সৌদি সরকারের যে আলোচনা চলছে তাতে বাধা দিতে চাইছে সংযুক্ত আরব আমিরাত।
-
মাহমুদ আব্বাসের সঙ্গে ফিলিস্তিনে নিযুক্ত প্রথম সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ০৬:১৪ফিলিস্তিনে নিযুক্ত প্রথম সৌদি রাষ্ট্রদূত নায়েফ আস-সুদাইরি ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন। তিনি গতকাল (মঙ্গলবার) কারামা ক্রসিং পয়েন্ট দিয়ে জর্দান থেকে দুই দিনের এক সফরে পশ্চিম তীরে প্রবেশ করেন।
-
টুইটারে পোস্ট দেওয়ায় সৌদিআরবে স্কুল ছাত্রীর ১৮ বছরের কারাদণ্ড
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১৫:৪৩সৌদি আরবের একটি ফৌজদারি আদালত সেদেশের হাইস্কুলের এক ছাত্রীকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে। মানাল গাফিরি নামে ওই স্কুল ছাত্রী টুইটারে (এক্স) পোস্ট লেখার কারণে তাকে ওই কারাদণ্ড দেয় আদালত।
-
নূর শামস শরণার্থী শিবিরে ইহুদিবাদী হামলা: ২ ফিলিস্তিনি শহীদ
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১২:২৩জর্ডান নদীর পশ্চিম তীরের তুলকারম শরণার্থী শিবিরে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা শাহাব এই খবর দিয়ে লিখেছে নূর শামস শরণার্থী শিবিরে ইহুদিবাদীদের হামলায় ২ ফিলিস্তিনি যুবক শহীদ হয়।
-
সিরিয়ার প্রেসিডেন্টের চীন সফর কেন নানাদিক থেকে গুরুত্বপূর্ণ
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ০৮:৪৯সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চীন সফরে গেছেন। হ্যাংজুতে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে এবং তার চীনা সমপক্ষ শি জিনপিংয়ের সাথে দেখা করতে পূর্বাঞ্চলীয় শহর হ্যাংজুতে যান তিনি।
-
ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলের জঘন্য দখলদারিত্ব দীর্ঘস্থায়ী হবে না
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১১:০৯ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের জঘন্য দখলদারিত্ব দীর্ঘস্থায়ী হবে না। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনের দেয়া ভাষণে তিনি একথা বলেন।
-
ইরাকে বিদেশি সেনা উপস্থিতির ধারণা প্রত্যাখ্যান করলেন প্রধানমন্ত্রী আল-সুদানি
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১১:০২ইরাকের প্রধানমন্ত্রী মোহম্মাদ শিয়া আল-সুদানি আবারো বলেছেন, তার দেশে বিদেশি সেনা উপস্থিতির ধারণা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি তার দেশ থেকে বিদেশি সেনা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান।